সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমন কাকে বলে? সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমনের পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমন কাকে বলে? উদাহরণ দাও। সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমন কাকে বলে? উদাহরণ দাও। সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমনের মধ্যে পার্থক্য লেখো।

সিলিয়ারি গমন কাকে বলে? উদাহরণ দাও।

যখন কোনো জীবের গমন সিলিয়ার সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে সংঘটিত হয় তখন সেই ধরনের সঞ্চালনকে সিলিয়ারি গমন বলে।

উদাহরণ – Paramoecium (প্যারামেসিয়াম)-এ সিলিয়ারি গমন দেখা যায়।

ফ্ল্যাজেলারি গমন কাকে বলে? উদাহরণ দাও।

যখন কোনো জীবের গমন ফ্ল্যাজেলার শৃঙ্খলবদ্ধ সঞ্চালনের মাধ্যমে সংঘটিত হয়, সেই ধরনের সঞ্চালনকে ফ্ল্যাজেলারি গমন বলে।

উদাহরণ – Euglena (ইউগ্লিনা)-তে ফ্ল্যাজেলারি গমন দেখা, যায়।

সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমনের মধ্যে পার্থক্য লেখো।

সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমনের মধ্যে পার্থক্য –

সিলিয়ারি গমনফ্ল্যাজেলারি গমন
এই গমন সিলিয়ার সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়।এই গমন ফ্ল্যাজেলার সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়।
সিলিয়াগুলি সমগ্র দেহের পরিধিতে বিস্তৃত।ফ্ল্যাজেলাগুলি দেহের একটি প্রান্তে অবস্থিত।
সিলিয়া মূলত ছোটো এবং সরু হয়।ফ্ল্যাজেলা মূলত লম্বা এবং মোটা হয়।
Paramoecium (প্যারামেসিয়াম)-এ সিলিয়ারি গমন পরিলক্ষিত হয়।Euglena (ইউগ্লিনা)-তে ফ্ল্যাজেলারি গমন পরিলক্ষিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমন কাকে বলে? উদাহরণ দাও। সিলিয়ারি গমন এবং ফ্ল্যাজেলারি গমনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

মনুষ্য ক্রিয়াকলাপ নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেন চক্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো।

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বাষ্পমোচন প্রতিরোধে ক্যাকটাসের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।

ক্যাকটাসের মূল ও পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

ক্যাকটাসের মূল ও পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য অভিযোজন এবং গৌণ অভিযোজন কাকে বলে? এদের পার্থক্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য জলজ প্রাণী ও গৌণ জলজ প্রাণী বলতে কী বোঝো?