এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ। তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎপরিবাহী কেন? অথবা, সমযোজী যৌগ কি কখনও তড়িৎ পরিবহণ করতে পারে – উদাহরণসহ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ। তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎপরিবাহী কেন?
অথবা, সমযোজী যৌগ কি কখনও তড়িৎ পরিবহণ করতে পারে – উদাহরণসহ ব্যাখ্যা করো।
HCl সমযোজী যৌগ হলেও এর অণু পোলার অণু। কারণ H অপেক্ষা Cl অধিক তড়িৎ-ঋণাত্মক হওয়ায় H—Cl বন্ধনের ইলেকট্রন জোড়টি Cl -এর দিকে কিছুটা সরে যায়। ফলে HCl -এর H প্রান্তটি কিছুটা ধনাত্মক আধান যুক্ত ও Cl প্রান্তটি কিছুটা ঋণাত্মক আধান যুক্ত হয়। জল একটি পোলার দ্রাবক যার H প্রান্তটি অল্প ধনাত্মক আধান যুক্ত এবং O প্রান্তটি অল্প ঋণাত্মক আধান যুক্ত। HCl -এর H প্রান্ত জলের O প্রান্ত দ্বারা আকর্ষিত হওয়ায় HCl থেকে H+ আয়ন বিচ্ছিন্ন হয়ে H3O+ আয়ন ও Cl– আয়ন উৎপন্ন হয়। দ্রবণে H3O+ আয়ন ও Cl– আয়ন উপস্থিত থাকায় HCl -এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ। তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎপরিবাহী কেন? অথবা, সমযোজী যৌগ কি কখনও তড়িৎ পরিবহণ করতে পারে – উদাহরণসহ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment