এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তামার তৈরি পুজোর বাসনপত্র পরিষ্কার করতে তেঁতুল বা লেবু ব্যবহার করা হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তামার তৈরি পুজোর বাসনপত্র পরিষ্কার করতে তেঁতুল বা লেবু ব্যবহার করা হয় কেন?
তামার তৈরি বাসনপত্রের উপর বায়ুর CO₂, O₂ ও জলীয় বাষ্পের প্রভাবে সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের [CuCO₃ · Cu(OH)₂] আস্তরণ পড়ে। তেঁতুলে টারটারিক অ্যাসিড ও লেবুতে সাইট্রিক অ্যাসিড উপস্থিত থাকে। টারটারিক ও সাইট্রিক অ্যাসিড বেসিক কপার কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে জলে দ্রাব্য কপার টারটারেট ও কপার সাইট্রেট লবণ উৎপন্ন করে। সেই কারণে তামার বাসনপত্র তেঁতুল বা লেবু দিয়ে ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেললে দাগমুক্ত হয়ে পুনরায় উজ্জ্বল হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তামার তৈরি পুজোর বাসনপত্র পরিষ্কার করতে তেঁতুল বা লেবু ব্যবহার করা হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment