তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।

তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।

কৃষক আন্দোলনের ইতিহাসে তেভাগা আন্দোলন এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

তেভাগা আন্দোলনের কারণ –

  • ভাগচাষিদের দুরাবস্থা – সারাবছর রোদে পুড়ে, জলে ভিজে যে কৃষক জোতদারের জমিতে নিজ খরচে ফসল উৎপাদন করত, বাঁটোয়ার সময় সে পেত উৎপন্ন ফসলের মাত্র অর্ধাংশ। এই অসহনীয় দুরাবস্থা থেকে কৃষকরা মুক্তি চাইছিল।
  • জমিদার শোষণ ও অত্যাচার জমিদার ও তার কর্মচারীরা প্রায়শই কৃষকদের ওপর আরোপ করত বৈধ-অবৈধ নানা কর ও উপকর।
  • কৃষক সভার ভূমিকা – 1936 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ‘সারা ভারত কিষান সভা’-র কমিউনিস্ট নেতৃবৃন্দ নানাভাবে অত্যাচারিত কৃষকদের সংঘবদ্ধ করে আন্দোলনের পথে চালিত করেন।

তেভাগা আন্দোলনের সূচনা –

1946 খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহাকুমার আটোয়ারি থানার রামচন্দ্রপুর গ্রামে তেভাগা আন্দোলনের সূচনা হয়।

তেভাগা আন্দোলনের দাবিসমূহ –

তেভাগার সংগ্রামে কৃষকদের প্রধান দাবি ছিল –

  • উৎপন্ন ফসলের দুই-তৃতীয়াংশের ওপর নিজ অধিকার স্থাপন।
  • জমিদারি প্রথার অবলুপ্তি।
  • রসিদ ছাড়া ধান না দেওয়া।
  • নিজ খোলানে ফসল তোলা প্রভৃতি।

তেভাগা আন্দোলনের মূলমন্ত্র –

তেভাগা আন্দোলনের মূলমন্ত্র ছিল – ‘আঁধি নয়, তেভাগা নেই’, ‘লাঙল যার, জমি তার’, ‘জান দিব, ধান নাহি দিব’।

তেভাগা আন্দোলনের বিস্তার –

আন্দোলনের আগুন দিনাজপুর থেকে ক্রমশ ময়মনসিংহ, মেদিনীপুর, যশোর, পাবনা, মালদা প্রভৃতি জেলার এক বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে।

তেভাগা আন্দোলনের নেতৃত্ব –

দিনাজপুরের সুনীল সেন, জলপাইগুড়ির বৃদ্ধ ‘বুড়িমা’, চারু মজুমদার, মেদিনীপুরের বিমলা মণ্ডল প্রমুখ ছিলেন তেভাগা আন্দোলনের সম্মুখ সারিতে।

তেভাগা আন্দোলনের ফলাফল –

আইন পাস আন্দোলনের তীব্রতায় বাধ্য হয়ে ব্রিটিশ সরকার 1947 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি ‘বঙ্গীয় বর্গাদার নিয়ন্ত্রণ বিল’ আইন সভায় পাস করার সিদ্ধান্ত নেয়। নতুন বিলে ভাগচাষিদের জমি থেকে উচ্ছেদ নিষিদ্ধ হয় এবং উৎপন্ন ফসলের দুই-তৃতীয়াংশে তাদের অধিকার স্বীকৃত হয়।

তেভাগা আন্দোলনের মন্তব্য –

তেভাগা আন্দোলনে কৃষকদের মরণ-পণ সংগ্রামের ব্রত, কৃষক আন্দোলনের ইতিহাসে নতুন মাত্রা সংযোজিত করে। একইসঙ্গে এই আন্দোলনে কমিউনিস্টদের সদর্থক ভূমিকা তাদের রাজনৈতিক ভিত শক্ত করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর