এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেজস্ক্রিয়তা বলতে কী বোঝো? তেজস্ক্রিয়তার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তেজস্ক্রিয়তা বলতে কী বোঝো? তেজস্ক্রিয়তার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তেজস্ক্রিয়তা বলতে কী বোঝো?
অথবা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কী?
ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতকগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস, যে-কোনো অবস্থায় নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে। যা অন্ধকারে ফোটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে, পাতলা ধাতব পাত ভেদ করে এবং গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে। এই বিকিরিত রশ্মিগুলি আলোক, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি কোনো কারণ দ্বারাই প্রভাবিত হয় না। ভারী মৌলের পরমাণুর এরূপ রশ্মি বিকিরণ ধর্মকে তেজস্ক্রিয়তা বলে।
তেজস্ক্রিয়তার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য –
- তেজস্ক্রিয়তা একটি পারমাণবিক এবং পরমাণুর কেন্দ্রীয় ঘটনা, তেজস্ক্রিয় মৌল অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত থাকলেও এর রশ্মি বিকিরণ অব্যাহত থাকে।
- তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আলোক, তাপ, চাপ প্রভৃতি কোনো কারণ দ্বারাই প্রভাবিত হয় না।
- তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে তেজস্ক্রিয় মৌল ভেঙে যায় এবং নতুন মৌলের পরমাণুর সৃষ্টি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেজস্ক্রিয়তা বলতে কী বোঝো? তেজস্ক্রিয়তার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তেজস্ক্রিয়তা বলতে কী বোঝো? তেজস্ক্রিয়তার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment