মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো — “টেস্ট ক্রস কাকে বলে? উদাহরণ দাও। ‘সকল টেস্ট ক্রস একপ্রকার ব্যাক ক্রস’ – এটি ব্যাখ্যা করো।” এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর অন্তর্গত “বংশগতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে। তাই ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। চলুন, বিষয়টি সহজ ভাষায় জেনে নেওয়া যাক।

টেস্ট ক্রস কাকে বলে?
কোনো অপত্য জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য প্রথম অপত্য জনুর (F1) কোনো সংকর জীবকে যখন জনিতৃ জনুর (P) বিশুদ্ধ হোমোজাইগাস প্রচ্ছন্ন গুণসম্পন্ন জীবের সঙ্গে সংকরায়ণ (Cross) ঘটানো হয়, তখন তাকে টেস্ট ক্রস (Test Cross) বলে।
টেস্ট ক্রসের উদাহরণ
মটর গাছের ক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া হলো –
- বংশানুক্রমে একটি বিশুদ্ধ উচ্চ গাছ (TT) এবং বিশুদ্ধ বামন গাছ (tt) -এর মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে (F1) সব গাছই উচ্চ (Tt) হয়।
- এই F1 উচ্চ গাছটির (Tt) জিনোটাইপ জানার জন্য এটিকে যখন পুনরায় বিশুদ্ধ বামন (tt) গাছের সাথে সংকরায়ণ (টেস্ট ক্রস) করানো হয়, তখন অপত্যে 1 উচ্চ (Tt) : 1 বামন (tt) অনুপাত পাওয়া যায়।
‘সকল টেস্ট ক্রস একপ্রকার ব্যাক ক্রস’ – উক্তিটির ব্যাখ্যা
- টেস্ট ক্রস – প্রথম অপত্য জনুর (F1) সংকর জীবের সঙ্গে বিশুদ্ধ হোমোজাইগাস প্রচ্ছন্ন গুণসম্পন্ন জনিতৃ জনুর (P) সংকরায়ণ করানো হলে, তাকে টেস্ট ক্রস বলে।
- ব্যাক ক্রস – প্রথম অপত্য জনু বা F1 জনুতে সৃষ্ট কোনো সংকর জীবের সঙ্গে জনিতৃ জনুর (P) যে-কোনো জীবের (প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত) সংকরায়ণ ঘটানো হলে, তাকে ব্যাক ক্রস বলে।
যেহেতু টেস্ট ক্রসেও F1 জীবকে তার জনিতৃ প্রজন্মের (P) একটি জীবের (বিশেষত প্রচ্ছন্ন) সাথেই ক্রস করানো হয়, তাই এটি মূলত ব্যাক ক্রসেরই একটি বিশেষ রূপ। এই কারণেই বলা হয় যে— সকল টেস্ট ক্রস এক প্রকার ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়।
আশা করি, এই আর্টিকেলের মাধ্যমে আপনারা টেস্ট ক্রস ও ব্যাক ক্রস সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই উত্তরটি খাতায় নোট করে রাখতে পারেন। আপনাদের জীবনবিজ্ঞান বা অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন।





মন্তব্য করুন