এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তড়িৎপ্রবাহের তাপীয় ফল বলতে কী বোঝো? তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলির গাণিতিক রূপটি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তড়িৎপ্রবাহের তাপীয় ফল বলতে কী বোঝো? তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলির গাণিতিক রূপটি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তড়িৎপ্রবাহের তাপীয় ফল বলতে কী বোঝো?
তড়িৎপ্রবাহের তাপীয় ফল: কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ হলে পরিবাহীতে তাপের উদ্ভব হয়, অর্থাৎ পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে। একে তড়িৎপ্রবাহের তাপীয় ফল বলে।

তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলির গাণিতিক রূপটি লেখো।
R রোধযুক্ত কোনো পরিবাহীতে t সময় ধরে I তড়িৎপ্রবাহমাত্রা চালু থাকলে যদি H তাপ উৎপন্ন হয় তবে –
- H ∝ I²; যখন, R ও t ধ্রুবক।
- H ∝ R; যখন, I ও t ধ্রুবক।
- H ∝ t; যখন, I ও R ধ্রুবক।
∴ H ∝ I²Rt; যখন, I, R ও t সকলেই চলরাশি।
বা, \(H = \frac{I^2 R t}{J}\); যেখানে J হল একটি ধ্রুবক।
যদি H -কে ক্যালোরিতে, I -কে অ্যাম্পিয়ারে, R-কে ওহমে ও t-কে সেকেন্ডে প্রকাশ করা হয়, তবে J (তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক) -এর মান হয় 4.2 J/cal।
∴ \(H = \frac{I^2 R t}{4.2}\) ক্যালোরি = 0.24I²Rt ক্যালোরি।
∴ SI এককে সূত্রটিকে লেখা যায়, H = I²Rt জুল।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তড়িৎপ্রবাহের তাপীয় ফল বলতে কী বোঝো? তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলির গাণিতিক রূপটি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তড়িৎপ্রবাহের তাপীয় ফল বলতে কী বোঝো? তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলির গাণিতিক রূপটি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment