এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িৎবিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো।
তড়িৎবিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি হল —
- তড়িৎবিশ্লেষ্য পদার্থগুলি সাধারণত আয়নীয় বা তড়িৎযোজী প্রকৃতির হয়।
- এরা গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নে বিয়োজিত হয় এবং এই আয়নগুলিই তড়িৎ পরিবহন করে।
- উৎপন্ন মোট ক্যাটায়ন ও অ্যানায়নগুলির আধানের পরিমাণ সমান।
- তড়িৎবিশ্লেষণের ফলে উৎপন্ন ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে এবং অ্যানায়নগুলি অ্যানোডের দিকে আকৃষ্ট হয়।
- তড়িৎ পরিবহনের ফলে তড়িৎবিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন আয়নগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে।
- তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা তড়িৎবিশ্লেষ্যের প্রকৃতি, দ্রবণে উপস্থিত তড়িৎবিশ্লেষ্যের গাঢ়ত্ব ও উষ্ণতার ওপর নির্ভরশীল।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment