বিজ্ঞানী ডারউইনের মতবাদ অনুযায়ী জীবন সংগ্রাম কত প্রকার ও কী কী? | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো — “বিজ্ঞানী ডারউইনের মতবাদ অনুযায়ী জীবন-সংগ্রাম কত প্রকার ও কী কী? অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশীয় সংগ্রামের সংজ্ঞা দাও।” এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞানী ডারউইনের মতবাদ অনুযায়ী জীবন-সংগ্রাম কত প্রকার ও কী কী? আন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশীয় সংগ্রামের সংজ্ঞা দাও।

বিজ্ঞানী ডারউইনের মতবাদ অনুযায়ী জীবন-সংগ্রাম কত প্রকার ও কী কী?

বিজ্ঞানী ডারউইনের বিবর্তনবাদ বা ডারউইনিজমের একটি মূল ভিত্তি হলো জীবন-সংগ্রাম। তাঁর মতবাদ অনুযায়ী জীবন-সংগ্রাম তিন প্রকার। যথা –

  • অন্তঃপ্রজাতি সংগ্রাম (Intraspecific Struggle)
  • আন্তঃপ্রজাতি সংগ্রাম (Interspecific Struggle)
  • পরিবেশীয় সংগ্রাম (Environmental Struggle)

অন্তঃপ্রজাতি সংগ্রাম

প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান এবং প্রজননের জন্য একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম চলে, তাকে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।

উদাহরণ – একটি নির্দিষ্ট জঙ্গলে খাদ্যের জন্য কুকুরদের মধ্যে নিজেদের লড়াই বা সংগ্রাম।

আন্তঃপ্রজাতি সংগ্রাম

প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান ও প্রজননের মাধ্যমে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দুই বা ততোধিক আলাদা প্রজাতির সদস্যদের মধ্যে যে সংগ্রাম চলে, তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।

উদাহরণ – বনের মধ্যে খাদ্যের জন্য বাঘ ও সিংহের লড়াই।

পরিবেশীয় সংগ্রাম

প্রতিটি জীবকে প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশগত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়। অত্যধিক বা কম আর্দ্রতা, তাপমাত্রা এবং বন্যা, খরা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রতিটি জীবকে বেঁচে থাকার জন্য যে সংগ্রাম করতে হয়, তাকে পরিবেশীয় সংগ্রাম বলে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বিজ্ঞানী ডারউইনের মতবাদ অনুযায়ী জীবন-সংগ্রাম কত প্রকার ও কী কী? অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং পরিবেশীয় সংগ্রামের সংজ্ঞা” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই তথ্যবহুল আর্টিকেলটি মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে।বিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বিজ্ঞানী ডারউইনের মতবাদ অনুযায়ী জীবন-সংগ্রাম কত প্রকার ও কী কী? আন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশীয় সংগ্রামের সংজ্ঞা দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ঘোড়ার বিবর্তনে একটি রেখাচিত্র এবং চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তিত বৈশিষ্ট্য লেখো। আধুনিক ঘোড়ার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো।

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক এবং ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো।

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য

উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কীভাবে সমর্থন করে? উভয়চর প্রাণীর হৃৎপিণ্ড এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য লেখো।

উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন ও পার্থক্য

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য

উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন ও পার্থক্য

জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে? পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ ও পার্থক্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান