জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে? পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে? পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো।

জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে?

জীবাশ্ম (Fossil): পৃথিবীর অভ্যন্তরে প্রাচীন পাললিক শিলাস্তরে যুগ যুগ ধরে সংরক্ষিত অধুনালুপ্ত উদ্ভিদ কিংবা প্রাণীদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত রূপ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে।

জীবন্ত জীবাশ্ম (Living Fossil): কতকগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনোরকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক জীবদের বিলুপ্তি ঘটেছে। এই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলে।

জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য

বিষয়ের ভিত্তিজীবাশ্ম (Fossil)জীবন্ত জীবাশ্ম (Living Fossil)
প্রকৃতিএটি প্রস্তরীভূত মৃত জীবদেহ বা তার ছাপ।এটি সম্পূর্ণ জীবন্ত জীবদেহ।
অবস্থানজীবাশ্ম মূলত পাললিক শিলাস্তরে থাকে।এরা নিজেদের স্বাভাবিক বাসস্থানে থাকে।
অস্তিত্ববহুকাল পূর্বে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল, কিন্তু বর্তমানে এরা অবলুপ্ত।বহুকাল পূর্বে উৎপত্তি লাভ করলেও এরা অপরিবর্তিতভাবে বর্তমানে বেঁচে আছে।
গুরুত্বজীবাশ্ম থেকে বহু জীবের বিবর্তনের ইতিহাস সম্পর্কে জানা যায় এবং এরা ‘মিসিং লিঙ্ক’ (Missing Link) হিসেবে কাজ করে।জীবন্ত জীবাশ্ম থেকে প্রাচীন জীবের উৎপত্তি সম্পর্কে জানা যায় এবং এরা ‘সংযোগ রক্ষাকারী জীব’ হিসেবে কাজ করে।
উদাহরণইওহিপ্পাস, আর্কিওপ্টেরিক্স ইত্যাদি।লিমুলাস (রাজকাঁকড়া), প্লাটিপাস, স্ফেনোডন ইত্যাদি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ