ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার কারণ – বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র নিয়ে আলোচনা করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র নিয়ে আলোচনা করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র নিয়ে আলোচনা করো।

ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো।

প্রথমত, ওয়াহারি আন্দোলনের সাথে ধর্মীয় ভাব তথা সাম্প্রদায়িক চেতনা সংযুক্ত থাকায় এর গণভিত্তি ছিল প্রথম থেকেই দুর্বল।

দ্বিতীয়ত, প্রবল প্রতাপান্বিত ব্রিটিশ সরকারের সাথে অসম সামরিক প্রতিযোগিতায় ওয়াহাবিদের ব্যর্থতা ছিল ইতিহাসের স্বাভাবিক পরিণতি।

তৃতীয়ত, শিখদের মতো সুদক্ষ যোদ্ধা জাতি সরাসরি ওয়াহাবিদের বিরুদ্ধাচারণ করায় ওয়াহাবিদের সাফল্যের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে ওঠে।

বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র নিয়ে আলোচনা করো।

বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র –

বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক ছিলেন তিতুমির। তিনি চব্বিশ পরগণার বারাসাত অঞ্চলে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন। তিতুমিরের নেতৃত্বে সংঘটিত বাংলার ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। নিম্নে বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করা হল –

ধর্মীয় আন্দোলন –

ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল ইসলাম ধর্মের পুনরুজ্জীবন ঘটানোর জন্য। তিতুমির ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য প্রচার করেছিলেন – একমাত্র আল্লাহকে মান্য করতে হবে। ডঃ অভিজিত দত্ত তাই উৎপত্তি ও উদ্দেশ্যের দিক থেকে বিচার করে এই আন্দোলনকে একটি ধর্মীয় আন্দোলন বলে অভিহিত করেছেন।

অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন –

ডঃ কেয়ামুদ্দিন আহমদ বলেন, তিতুমিরের আন্দোলন ছিল অত্যাচারী জমিদার, নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংঘটিত একটি আন্দোলন। শোষক শ্রেণি অত্যাচারীদের বিরুদ্ধে এই আন্দোলন পরিচালিত হয়েছিল।

ব্রিটিশ বিরোধী আন্দোলন –

বাংলার ওয়াহাবি আন্দোলন ছিল প্রবল ব্রিটিশ বিরোধী আন্দোলন। তিরুমির বারাসাত অঞ্চলের ইংরেজদের শাসনের অবসান ঘটিয়ে নিজেকে ঐ অঞ্চলের স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করেছিলেন।

কৃষক বিদ্রোহ –

কোন কোন ঐতিহাসিক এই আন্দোলনকে একটি কৃষক বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন। বাংলার শোষিত কৃষকরা জমিদার, নীলকর ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল।

মূল্যায়ন –

সবশেষে বলা যায় যে, ধর্মীয় চেতনা থেকে এই আন্দোলন সংঘটিত হয়েছিল। জমিদারদের বিরোধিতা থেকে অবশেষে এই আন্দোলন একটি ব্রিটিশবিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র নিয়ে আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র নিয়ে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

N₂ চক্রে বা নাইট্রোজেন চক্রে বিভিন্ন অণুজীবের ভূমিকা

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

ক্যাকটাসের মূল ও পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য অভিযোজন এবং গৌণ অভিযোজন কাকে বলে? এদের পার্থক্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান