এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ফরাজি আন্দোলন – টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ফরাজি আন্দোলন – টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ফরাজি আন্দোলন – টীকা লেখো।
এদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ধর্মীয় ও অর্থনৈতিক অসন্তোষের ফলে শুরু হয় ফরাজি আন্দোলন, যা ক্রমশ রাজনৈতিক রূপ পরিগ্রহ করে।
ফরাজি আন্দোলনের উদ্ভব –
ফরাজি আন্দোলনের সূচনা করেন হাজি শরিয়ৎ উল্লাহ্, পূর্ববঙ্গের ফরিদপুরে। ‘ফরাজি’ শব্দের অর্থ হল – ‘ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য’ বা ইসলাম ধর্মের আদর্শে বিশ্বাস। হাজি শরিয়ৎ উল্লাহ্ ‘ফরাজি’ নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করে দরিদ্র মুসলমান কৃষক ও কারিগরদের ঐক্যবদ্ধ করেন।
ফরাজি আন্দোলনের লক্ষ –
আন্দোলনের প্রাথমিক লক্ষ ছিল, ইংরেজ অধিকৃত ‘দার-উল-হারব’ (শত্রুর দেশ) ভারতবর্ষকে ‘দার-উল-ইসলাম’ (ইসলামের দেশ) -এ পরিণত করা।
ফরাজি আন্দোলনে মহম্মদ মুসিন -এর ভূমিকা –
শরিয়ৎ উল্লাহের মৃত্যুর পর আন্দোলনের নেতৃত্ব দেন তার পুত্র মহম্মদ মুসিন, দুদু মিঞা নামেই যিনি ইতিহাসে সমধিক পরিচিত। তিনি ছিলেন সুসংগঠক ও রাজনৈতিক চেতনার অধিকারী। তিনি সাংগঠনিক কাঠামো গড়ে তুলে, অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। তিনি গ্রাম্য বিবাদে ইংরেজদের আদালতে না গিয়ে সালিশির ব্যবস্থা করেন এবং জমিদারদের করধার্য করার অধিকার অস্বীকার করেন।
ফরাজি আন্দোলনের বিস্তার –
মহম্মদ মুসিন -এর নেতৃত্বে ফরাজি আন্দোলন ধীরে ধীরে ফরিদপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে।
ফরাজি আন্দোলনের অবসান –
ক্রমে আন্দোলনের ব্রিটিশ বিরোধী চরিত্র স্পষ্ট হয়ে উঠলে সরকার মহম্মদ মুসিনকে কারারুদ্ধ করে। 1862 খ্রিস্টাব্দে মহম্মদ মুসিন -এর মৃত্যুর পর ফরাজি আন্দোলন ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং তাঁর পুত্র নোয়ামিঞা -র নেতৃত্বে তা শুধুমাত্র ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকে।
ফরাজি আন্দোলনে গুরুত্ব –
ফরাজি আন্দোলনে ধর্মীয় ভাব যুক্ত থাকলেও এটি মূলত ছিল বাংলার একটি কৃষক বিদ্রোহ। জমিদার ও নীলকরদের বিরুদ্ধে নিপীড়িত কৃষকদের ঐক্যবদ্ধ করে ফরাজিরা তাদের মধ্যে এক সংগ্রামী চেতনার জাগরণ ঘটান।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ফরাজি আন্দোলন – টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “ফরাজি আন্দোলন – টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment