এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার কাকে বলে?
স্ট্র্যাটোস্ফিয়ার –
অর্থ – ল্যাটিন শব্দ (Stratum) অর্থাৎ স্তর। গ্রিক শব্দ স্ট্র্যাটোস (Stratos) = শান্ত এবং স্ফিয়ার = অঞ্চল বা মন্ডল অর্থাৎ শান্ত অঞ্চল বা শান্ত মন্ডল।
সংজ্ঞা – ট্রপোপজের উপরে বায়ুমন্ডলের দ্বিতীয় যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় তাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে।
বিস্তার – ট্রপোপজ থেকে উর্ধ্বে প্রায় 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত।
বৈশিষ্ট্য –
- উষ্ণতা – এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এবং −80 ডিগ্রি সেলসিয়াস থেকে উর্ধ্বে উষ্ণতা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হয়।
- শান্তমন্ডল – এই স্তরে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড়বৃষ্টি প্রভৃতি দেখা যায় না তাই একে শান্তমন্ডল বলা হয়। দ্রুতগতি সম্পন্ন জেট বিমান ঝড়বৃষ্টি এড়িয়ে চলার জন্য এই স্তরের মধ্যদিয়ে চলাচল করে।
মেসোস্ফিয়ার –
অর্থ – গ্রিক শব্দ মেসো (Meso) = মধ্যভাগ এবং স্ফিয়ার (sphere) = অঞ্চল বা মন্ডল।
সংজ্ঞা – স্ট্র্যাটোপজের ওপর ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি উচ্চতা যুক্ত স্থান পর্যন্ত বিস্তৃত বায়মন্ডলের তৃতীয় যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় তাকে মেসোস্ফিয়ার বলে।
বিস্তার – 50 কিমি থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
বৈশিষ্ট্য –
- উষ্ণতা – এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় 80 কিমি উচ্চতায় উষ্ণতা হয় −93 ডিগ্রি সেলসিয়াস।
- উল্কা – পৃথিবীর দিকে ছুটে আসা উল্কা এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়।
- বায়ুচাপ – এই স্তরে বায়ুর চাপ কম হয়।
- নৈশদ্যূতি মেঘ – বায়ুর উর্ধ্বগামী পরিচলন স্রোতের জন্য জলীয়বাষ্প প্রবেশ করে অতি হালকা নৈশদ্যূতি মেঘ সৃষ্টি হয়।
- মেসোপজ – মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমারেখা কে মেসোপজ বলে। এই অংশের উষ্ণতা 93 ডিগ্রি সেলসিয়াস।
স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যে পার্থক্য –
| বিষয় | স্ট্র্যাটোস্ফিয়ার | মেসোস্ফিয়ার |
| অবস্থান | ঊর্ধ্বাকাশে 20-50 কিমি পর্যন্ত বিস্তৃত। | উর্ধ্বাকাশে 50-80 কিমি পর্যন্ত বিস্তৃত। |
| স্তর | এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। | এটি বায়ুমন্ডলের তৃতীয় স্তর। |
| নামকরণ | ল্যাতিন শব্দ Stratum -এর অর্থ স্তর। | গ্রিক শব্দ Meso -এর অর্থ মধ্যম ভাগ। |
| উষ্ণতা | এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে। | এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। |
| ঊর্ধ্বসীমানা | স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে স্ট্র্যাটোপজ বলে। | মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে মেসোপজ বলে। |
| গুরুত্ব | স্টস্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনোস্ফিয়ার সূর্য থেকে আগত ক্ষতিকারক অতি-বেগুনি রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে। | মহাজাগতিক উল্কাপিন্ড পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়ার আগে এই স্তরে পুড়ে ছাই হয়ে যায় এবং এটি সবচেয়ে শীতলতম স্তর। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment