এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পৃথিবীর তাপের সমতা (Heat Budget) বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পৃথিবীর তাপের সমতা (Heat Budget) বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পৃথিবীর তাপের সমতা (Heat Budget) বলতে কী বোঝো?
পৃথিবীর তাপের সমতা –
সূর্য থেকে যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছোয় তার একাংশ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং অপর একাংশ ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়। সূর্যরশ্মির আগমন ও তাপীয় ফলের হিসাব একটি নির্দিষ্ট নিয়ম ধরে চলে বলে তাকে তাপের সমতা বা তাপ বাজেট বলে।
পৃথিবীতে আগত মোট সৌরশক্তিকে 100% ধরা হলে 34% সৌরশক্তি পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়। এর মধ্যে মেঘ থেকে 25%, বায়ুস্থিত ধূলিকণা থেকে 7% এবং ভূপৃষ্ঠ থেকে 2% সৌরশক্তি ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়। এই 34% অকার্যকরী সৌরশক্তিকে বলে অ্যালবেডো। অবশিষ্ট সৌরশক্তি অর্থাৎ (100 – 34)% = 66% সৌরশক্তি পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একে কার্যকরী সৌরশক্তি বলে। এর 19% বায়ুমণ্ডলের জলীয়বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য তাপশোষক পদার্থ দ্বারা প্রত্যক্ষভাবে শোষিত হয়। বাকি 47% ভূপৃষ্ঠে এসে পৌঁছোয় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। আবার 19% সূর্য থেকে সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছোয় এবং 23% মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয় এবং 5% আকাশ থেকে বিকিরণের ফলে ভূপৃষ্ঠে এসে পৌঁছোয়।
পৃথিবী ও বায়ুমণ্ডলকে যে 66% সৌরশক্তি উত্তপ্ত করছে, সেই উত্তাপের পুরোটাই মহাশূন্যে ফিরে যায়। যার মধ্যে 18% ভূপৃষ্ঠ থেকে সরাসরি এবং 48% দীর্ঘ তরঙ্গরূপে মেঘ থেকে বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। অর্থাৎ যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীতে আসে তার সমপরিমাণ শক্তি পৃথিবী থেকে মহাশূন্যে বিকিরিত হয়। এভাবে পৃথিবীতে উত্তাপের সমতা বজায় থাকে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পৃথিবীর তাপের সমতা (Heat Budget) বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করেছি। এই “পৃথিবীর তাপের সমতা (Heat Budget) বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment