এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “লা-নিনা – টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “লা-নিনা – টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

লা-নিনা – টীকা লেখো।
ধারণা –
এল-নিনোর সম্পূর্ণ বিপরীত অবস্থা হল লা-নিনা। লা-নিনা শব্দটি একটি স্প্যানিশ শব্দ যার অর্থ ‘শিশু কন্যা’ (The Little Girl বা The Girl Child)।
সংজ্ঞা –
এল-নিনো ও ENSO -এর পরবর্তী শীতল অবস্থাকেই লা-নিনা বলা হয়। এই সময় প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু উপকূলে শীতল স্রোত প্রবাহিত হয় ও শুষ্ক অবস্থা বিরাজ করে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে উষ্ণ স্রোত প্রবাহিত হয়।
লা-নিনা চলাকালীন প্রাকৃতিক ঘটনাবলি –
- এই সময় প্রশান্ত মহাসাগরের পূর্বে সমুদ্র জলের উষ্ণতা খুব কম থাকে। স্বাভাবিকের থেকে 3°-5°C কম হয়।
- প্রশান্ত মহাসাগরের পশ্চিমে সমুদ্র জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে বেশি থাকে।
- এইসময় পূর্বে উচ্চচাপ ও পশ্চিমে নিম্নচাপ বিরাজ করে।
- পূর্ব থেকে পশ্চিমে খাড়া চাপঢাল তৈরি হয়।
পৃথিবীব্যাপী প্রভাব –
- লা-নিনার ফলে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চলে ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমভাগে শুকনো আবহাওয়া লক্ষ করা যায়।
- পেরু উপকূল অঞ্চলে খরা দেখা যায়।
- দক্ষিণ-পূর্ব এশিয়ায় অধিক সংখ্যায় ঘূর্ণবাত সৃষ্টি হয় ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়।
- কানাডায় উষ্ণতা 0°C -এর নীচে নেমে যায়।
ভারতের ওপর প্রভাব –
- লা-নিনার সময়ে ভারতে অনেক বৃষ্টিপাত হয়।
- উত্তর ভারতে ভোরের দিকে কুয়াশার উৎপত্তি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “লা-নিনা – টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “লা-নিনা – টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment