বায়ুর চাপবলয়গুলির স্থান পরিবর্তন ব্যাখ্যা করো এবং এর প্রভাব লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুর চাপবলয়গুলির স্থান পরিবর্তন ব্যাখ্যা করো এবং এর প্রভাব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুর চাপবলয়গুলির স্থান পরিবর্তন ব্যাখ্যা করো এবং এর প্রভাব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুর চাপবলয়গুলির স্থান পরিবর্তন ব্যাখ্যা করো এবং এর প্রভাব লেখো।
বায়ুর চাপবলয়গুলির স্থান পরিবর্তন ব্যাখ্যা করো এবং এর প্রভাব লেখো।

বায়ুর চাপবলয়গুলির স্থান পরিবর্তন ব্যাখ্যা করো এবং এর প্রভাব লেখো।

অথবা, নিয়ত বায়ুচাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে কেন?

বায়ুর চাপবলয়ের স্থান পরিবর্তনের কারণ –

বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে এবং বায়ুর উষ্ণতা সূর্যের আপতন কোণের উপর নির্ভর করে। সূর্যের বার্ষিক আপাতগতির জন্য একই অক্ষাংশে সূর্যের পতন কোণের মান সমান হয় না। তাই অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতার এবং বায়ুর চাপেরও পরিবর্তন ঘটে। ফলে সূর্যের উত্তরায়ণের সময় বায়ুচাপ বলয়গুলি 5°-10° উত্তরে এবং দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয়গুলি 5°-10° দক্ষিণে ক্রমশ সরে যায়। এই ঘটনাকে বলে বায়ুচাপ বলয়ের সীমানা বা স্থান পরিবর্তন।

  • পৃথিবীর আপাত পরিক্রমণ গতির ফল।
  • সূর্যরশ্মির পতন কোণের তারতম্য।
  • ভূমিরূপের উচ্চতার পার্থক্য।
  • স্থলভাগ ও জলভাগের বণ্টন।
  • পৃথিবীর আবর্তন গতিবেগ, কর্কটক্রান্তি, মকরক্রান্তি, মহাবিষুব ও জলবিষুব অবস্থানে প্রত্যক্ষ প্রভাব ইত্যাদি কারণের জন্য বায়ুর চাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে।

বায়ুর চাপবলয়ের স্থান পরিবর্তনের প্রভাব –

  • সূর্যের উত্তরায়ণের সময় নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5°-10° উত্তরে সরে যাওয়ায় দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে প্রবেশ করে।
  • ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
  • কর্কটীয় উচ্চচাপ বলয় উত্তরে সরে যাওয়ায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক হয়।
  • সূর্যের দক্ষিণায়নের সময় শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিমাংশে বৃষ্টিপাত হয় এবং পূর্বাংশে বৃষ্টিপাত হয় না।
  • গ্রীষ্মকালে আয়ন বায়ু উত্তরে সরে গেলে এই অঞ্চলের পূর্বাংশে বৃষ্টিপাত হয় এবং পশ্চিমাংশে বৃষ্টিপাত হয় না।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুর চাপবলয়গুলির স্থান পরিবর্তন ব্যাখ্যা করো এবং এর প্রভাব লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুর চাপবলয়গুলির স্থান পরিবর্তন ব্যাখ্যা করো এবং এর প্রভাব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

থ্যালাসেমিয়া কাকে বলে? প্রকারভেদ ও উপসর্গ

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান