এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি আলোচনা করো।
ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্টি হওয়া এক ধরনের গভীর নিম্নচাপযুক্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক বায়ুঘূর্ণনকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলা হয়।
ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির প্রক্রিয়া –
- গ্রীষ্ম বা শরৎকালে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের বায়ু আকস্মিকভাবে অত্যধিক উত্তপ্ত হলে তা হালকা হয়ে ওপরে উঠে যায়।
- এই উত্তপ্ত বায়ু উপরে উঠে গেলে সমুদ্রপৃষ্ঠে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়।
- নিম্নচাপের আকর্ষণে আশেপাশের শীতল ও ভারী বায়ু দ্রুত গতিতে কুণ্ডলীর আকারে পাক খেতে খেতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে।
- এই শীতল বায়ু পর্যায়ক্রমে উত্তপ্ত হয়ে আবার উপরে উঠে গেলে শক্তিশালী বায়ুচক্রের সৃষ্টি হয়, যা ক্রান্তীয় ঘূর্ণবাতে রূপ নেয়।
ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল পরিবেশ
ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি হল –
ইন্দ্রিয়গ্রাহ্য উষ্ণতা –
সুবিস্তৃত উষ্ণ সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা 27°C -এর বেশি হতে হয় যাতে বাষ্পীভবন ও আর্দ্রতা বৃদ্ধি পায়।
লীনতাপের জোগান –
বাষ্পীভবন ও আর্দ্রতা বেশি হলে লীনতাপ মুক্ত হয়ে ঘূর্ণিঝড়ে শক্তির জোগান দেয়। এই জন্য গ্রীষ্মের শেষ ও শরতের শুরুতে উষ্ণ ক্রান্তীয় সমুদ্রে ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপন্ন হয়ে স্থলভাগে প্রবেশ করে জলীয়বাষ্প ও লীনতাপের জোগান বন্ধ হয়ে নিস্তেজ হয়ে পড়ে।
উষ্ণ জলের নির্দিষ্ট গভীরতা –
27°C উষ্ণতাবিশিষ্ট সমুদ্র জলের সর্বাধিক গভীরতা 60 -70 মিটার হওয়া বাঞ্ছনীয়, অন্যথায় পরিচলন জলস্রোতে শীতল জল উপরে উঠে তাপের জোগান বন্ধ করে দেয় এবং ঘূর্ণবাত দুর্বল হয়ে পড়ে।
পূর্ববর্তী দুর্বল গোলযোগের উপস্থিতি –
পুবালি তরঙ্গ, ক্রান্তীয় লো, ক্রান্তীয় ডিপ্রেশন প্রভৃতি ঘূর্ণবাত গঠনে প্রাথমিকভাবে সাহায্য করে।
উচ্চ বায়ুমণ্ডলীয় গোলযোগের অবস্থান –
উচ্চ ট্রপোস্ফিয়ারে প্রতীপ ঘূর্ণবাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা পশ্চিমা জেট স্ট্রিম থাকা বাঞ্ছনীয়, এই পূর্বেকার দীর্ঘায়িত মুক্ত হয় ও শক্তিশালী ঘূর্ণবাত সৃষ্টি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment