বায়ুচাপ কক্ষ ও বায়ুরচাপ ঢাল বলতে কী বোঝো?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুচাপ কক্ষ বলতে কী বোঝো? বায়ুরচাপ ঢাল বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুচাপ কক্ষ বলতে কী বোঝো? বায়ুরচাপ ঢাল বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুরচাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুচাপ কক্ষ ও বায়ুরচাপ ঢাল বলতে কী বোঝো -
বায়ুচাপ কক্ষ ও বায়ুরচাপ ঢাল বলতে কী বোঝো –

বায়ুচাপ কক্ষ বলতে কী বোঝো?

পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখার সমান্তরালে অক্ষরেখা বরাবর বিস্তৃত। জলভাগ ও স্থলভাগের অবস্থানগত পার্থক্যের জন্য বায়ুচাপ বলয়গুলির মধ্যে পরিবর্তন লক্ষ করা যায়। জলভাগ ও স্থলভাগের মধ্যে উষ্ণতার পার্থক্যের জন্য এই চাপ বলয়গুলি বলয়াকারে না থেকে ছোটো ছোটো দলে ভাগ হয়ে অবস্থান করে। জলভাগ সমপ্রকৃতির হওয়ায় চাপবলয়গুলি বলয়াকারে এবং স্থলভাগে ভূমিরূপ, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতির তারতম্য থাকায় চাপবলয়গুলি কক্ষের আকারে অবস্থান করে। একেই বায়ুচাপ কক্ষ বলে।

উদাহরণ – দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় উত্তর গোলার্ধে বায়ুচাপ কক্ষের সংখ্যা বেশি।

বায়ুরচাপ ঢাল বলতে কী বোঝো?

প্রতি একক দূরত্বে উচ্চ সমচাপ রেখা থেকে নিম্ন সমচাপ রেখার দিকে লম্বভাবে বায়ুচাপের হ্রাসবৃদ্ধির হারকে বলে বায়ুরচাপ ঢাল। একে ব্যারোমেট্রিক ঢালও বলে।

বায়ুরচাপ ঢালের প্রভাব –

  • বায়ুরচাপ ঢাল বেশি হলে স্বল্প স্থানের মধ্যে বায়ুরচাপের দ্রুত পরিবর্তন হয়। ফলস্বরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা থাকে।
  • বায়ুরচাপ ঢাল কম হলে বায়ুরচাপ দ্রুত পরিবর্তিত হয় না। ফলস্বরূপ শান্ত, মেঘমুক্ত আকাশ বিরাজ করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুচাপ কক্ষ বলতে কী বোঝো? বায়ুরচাপ ঢাল বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুচাপ কক্ষ বলতে কী বোঝো? বায়ুরচাপ ঢাল বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুরচাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

থ্যালাসেমিয়া কাকে বলে? প্রকারভেদ ও উপসর্গ

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান