উচ্চতা ও বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো। বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো। বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুরচাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উচ্চতা ও বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো -
উচ্চতা ও বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো –

উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো।

ঊর্ধ্বাকাশে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় 10,000 কিমি। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলের 99% স্তর ভূপৃষ্ঠের প্রায় 32 কিমির মধ্যে অবস্থিত। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে ভারী গ্যাসসমূহের আধিক্য থাকায় বায়ুর ওজন ও চাপ উভয়ই বেশি হয়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হালকা গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঘনত্ব হ্রাস পায়। ফলে বায়ুরচাপ ও হ্রাস পায়। সমুদ্রপৃষ্ঠে বায়ুরচাপ 1013.25 মিলিবার। প্রতি 300 ফুট উচ্চতায় বায়ুরচাপ 1 ইঞ্চি বা 36 মিলিবার হারে হ্রাস পায় অর্থাৎ উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যাস্তানুপাতিক। উদাহরণস্বরূপ বলা যায়, 70 কিমি উচ্চতায় বায়ুরচাপ 0.06 মিলিবার, 40 কিমি উচ্চতায় বায়ুরচাপ 2.87 কিমি, 10 কিমি উচ্চতায় 256 মিলিবার এবং 0 কিমি উচ্চতায় 1013.25 মিলিবার।

বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।

পৃথিবী নিজ অক্ষে 66½° কোণ করে অবস্থান করে বলে ভূপৃষ্ঠের সব স্থান সমানভাবে সূর্যরশ্মি পায় না, কোথাও লম্বভাবে সূর্যরশ্মি পতিত হয়, আবার কোথাও তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হয়। ফলে ভূপৃষ্ঠের উষ্ণতাগত তারতম্যের প্রভাব বায়ুর চাপের ওপর পড়ে। পৃথিবীতে বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের সম্পর্ক হয় ব্যাস্তানুপাতিক। যেমন —

উষ্ণ বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক –

বায়ু উষ্ণ হলে আয়তনে বাড়ে এবং বায়ুর ঘনত্ব হ্রাস পায়। ফলে বায়ুরচাপ কমে যায়। যেমন – নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু উষ্ণ থাকে এবং হালকা ও প্রসারিত হয়ে ওপরে উঠে যায়। ফলে এখানে স্থায়ীভাবে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে।

শীতল বায়ুর সঙ্গে বায়ুচাপের পার্থক্য –

বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে ওই স্থানে বায়ুরচাপ বাড়ে। সুতরাং বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুরচাপ বৃদ্ধি পায়। যেমন – মেরু অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর তির্যকভাবে পতিত হওয়ায় ওই স্থানে শীতলতার জন্য উচ্চচাপের সৃষ্টি হয়েছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো। বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো। বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুরচাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

থ্যালাসেমিয়া কাকে বলে? প্রকারভেদ ও উপসর্গ

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান