সুইডেনের কিরুনা উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত – ব্যাখ্যা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সুইডেনের কিরুনা উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সুইডেনের কিরুনা উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সুইডেনের কিরুনা উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত - ব্যাখ্যা করো -
সুইডেনের কিরুনা উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত – ব্যাখ্যা করো –

সুইডেনের কিরুনা উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত – ব্যাখ্যা করো।

  • স্থান – কিরুনা (সুইডেন)।
  • অক্ষাংশ – 67°51′ উত্তর।
  • দ্রাঘিমা – 0°20′ পূর্ব।
মাসের নামউষ্ণতা (সেলসিয়াস)বৃষ্টিপাত (সেন্টিমিটার)
January-13.93.0
February-12.42.5
March-8.72.6
April-3.22.7
May3.43.4
June9.64.8
July12.08.6
August9.87.4
September4.64.9
October-4.44.7
November-8.14.1
December-11.93.4

জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ (কিরুনা) –

উষ্ণতা সংক্রান্ত –

  • উষ্ণতম মাস → জুলাই, উষ্ণতা 12.0° সেলসিয়াস।
  • শীতলতম মাস → জানুয়ারি, উষ্ণতা -13.9° সেলসিয়াস।
  • গ্রীষ্ম ঋতু → মে-সেপ্টেম্বর, গড় উষ্ণতা 7.8° সেলসিয়াস।
  • শীত ঋতু → জানুয়ারি-এপ্রিল ও অক্টোবর-ডিসেম্বর গড় উষ্ণতা -8.9° সেলসিয়াস।
  • বার্ষিক উষ্ণতার প্রসর → 13.9° সেলসিয়াস।

বৃষ্টিপাত সংক্রান্ত –

  • বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ → 52.1 সেমি।
  • বৃষ্টিবহুল মাস → জুলাই (8.6 সেমি)।
  • সবচেয়ে কম বৃষ্টিপাতের মাস → ফেব্রুয়ারি (2.5 সেমি)।
লেখচিত্রের মাধ্যমে উষ্ণতা ও বৃষ্টিপাতের পারস্পরিক সম্পর্ক -
লেখচিত্রের মাধ্যমে উষ্ণতা ও বৃষ্টিপাতের পারস্পরিক সম্পর্ক –

জলবায়ু শনাক্তকরণ –

উক্ত জলবায়ু অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাত বিশ্লেষণে দেখা যায়, এখানে শীতকাল অত্যন্ত শীতল ও দীর্ঘ (প্রায় 7 মাস) এবং গ্রীষ্মকাল মৃদু ও নাতিশীতোষ্ণ প্রকৃতির (প্রায় 5 মাস), বার্ষিক উষ্ণতার প্রসর বেশি এবং সারাবছর বৃষ্টিপাত ঘটলেও তার পরিমাণ কম ও অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে ঘটে। সুতরাং, এই বৈশিষ্ট্যের সাপেক্ষে সহজেই বলা যেতে পারে স্থানটি (কিরুনা) উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত।

গোলার্ধ শনাক্তকরণ –

সংশ্লিষ্ট জলবায়ু অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাতের তথ্য এবং লেখচিত্র বিশ্লেষণে দেখা যায় যে, এখানে জানুয়ারি-এপ্রিল এবং অক্টোবর-ডিসেম্বর মাসে উষ্ণতা হিমাঙ্কের নীচে অবস্থান করে অর্থাৎ শীতকাল বিরাজ করে। আবার মে-সেপ্টেম্বর মৃদু গ্রীষ্মকাল। আমরা জানি, মে-সেপ্টেম্বর এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে এবং জানুয়ারি-এপ্রিল ও অক্টোবর-ডিসেম্বর মাসে সূর্যরশ্মি উত্তর গোলার্ধে তির্যকভাবে (শীতকাল) পতিত হয়। অতএব, স্থানটি (কিরুনা) উত্তর গোলার্ধে অবস্থিত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সুইডেনের কিরুনা উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “সুইডেনের কিরুনা উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

থ্যালাসেমিয়া কাকে বলে? প্রকারভেদ ও উপসর্গ

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান