এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন? বৃষ্টিপাতের পরিমাণ কীভাবে করা হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন? বৃষ্টিপাতের পরিমাণ কীভাবে করা হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন?
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের কারণ –
জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এলে ওই বায়ু পরিচলন পদ্ধতিতে দ্রুত ওপরে ওঠে এবং ওপরে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টিপাত রূপে ঝরে পড়ে। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে এই বৃষ্টি বেশি দেখা যায়, কারণ হল –
- নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যকিরণ লম্বভাবে পড়ার দরুণ প্রচুর উত্তাপের সৃষ্টি হয়।
- এই অঞ্চলে জলভাগ বেশি। তাই প্রচণ্ড উত্তাপে প্রচুর জলীয়বাষ্প উৎপন্ন হয়ে বাতাসে মেশে।
- উভয় গোলার্ধ থেকে আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। উষ্ণ-আর্দ্র বায়ু ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের সৃষ্টি করে।
- ঊর্ধ্বগামী উষ্ণ-আর্দ্র বায়ু ক্রমশ শীতল ও ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়।
- পরে এই মেঘ আরও ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টিপাতরূপে ঝরে পড়ে।
- তাই নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি পরিচলন বৃষ্টি দেখা যায়।
- সাধারণত বিকেলের পর এই ধরনের বৃষ্টি সবচেয়ে বেশি হয় বলে এই অঞ্চলের বৃষ্টিকে 4’O Clock Rain বলা হয়।
বৃষ্টিপাতের পরিমাণ কীভাবে করা হয়?
বৃষ্টিপাতের পরিমাপ –
বৃষ্টিপাতের পরিমাপ করতে রেনগজ (Raingauge) নামক যন্ত্রটি ব্যবহার করা হয়। যন্ত্রটি হল 13 সেমি বা 5 ইঞ্চি ব্যাসযুক্ত একটি ফাঁপা চোঙ। ওই চোঙের মধ্যে 13 সেমি ব্যাসের একটি ফানেল (Funnel) বসানো থাকে এবং ফালেনটি চোঙের ভেতরে বসানো একটি বোতলের সঙ্গে যুক্ত থাকে। 24 ঘণ্টা বা নির্দিষ্ট সময় পরে বোতলে যে পরিমাণ বৃষ্টির জল জমা হয় তা পরিমাপক পাত্রে (Measuring Cylin-der) অঙ্কিত মিলিমিটার বা সেন্টিমিটার স্কেলে ঢেলে বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণ করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন? বৃষ্টিপাতের পরিমাণ কীভাবে করা হয়?” নিয়ে আলোচনা করেছি। এই “নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন? বৃষ্টিপাতের পরিমাণ কীভাবে করা হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment