এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো।
উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিতকরণ –
উভয় গোলার্ধে মহাদেশগুলির পশ্চিমদিকে প্রায় 30°-40° অক্ষাংশের মধ্যে অবস্থিত দেশগুলিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। উত্তর গোলার্ধে অবস্থিত আলজিয়াসের উদাহরণ সহযোগে উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি ব্যাখ্যা করা হল –

- স্থানটি উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত হওয়ায় উষ্ণতম মাস জুলাই অথবা আগস্ট হতে পারে। শীতলতম মাস জানুয়ারি।
- লেখচিত্রে উষ্ণতারেখা উত্তল হয়। বার্ষিক গড় উষ্ণতা প্রায় 16°C -এর কাছাকাছি।
- গ্রীষ্মকাল শুষ্ক হয় অর্থাৎ মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত সবচেয়ে কম হয়। শীতকাল আর্দ্র হয় অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যদি স্থানটি দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ুতে অবস্থিত হয় –
- জানুয়ারি ও ফেব্রুয়ারি উষ্ণতম মাস এবং জুলাই শীতলতম মাস হবে।
- উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখা অবতল হয়।
- মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত বেশি হয়। এই সময় বর্ষকাল।
সুতরাং নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি-ফেব্রুয়ারি শুষ্ক গ্রীষ্মকাল হবে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment