এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মানবজীবনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মানবজীবনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মানবজীবনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো।
অথবা, সমুদ্রস্রোতের গুরুত্ব বর্ণনা করো।
অথবা, পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
মানবজীবনে সমুদ্রস্রোতের প্রভাব –
সমুদ্রস্রোত জলবায়ু ও মানুষের অর্থনৈতিক কাজকর্মকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে। যেমন –
1. জলবায়ুর ওপর প্রভাব –
- উষ্ণতা হ্রাসবৃদ্ধিতে – উষ্ণ সমুদ্রস্রোত উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি করে। যেমন – উত্তর আটলান্টিক স্রোত নরওয়ের উপকূলীয় অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি করে। শীতল স্রোত সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের উষ্ণতা হ্রাস করে। যেমন – শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলের উষ্ণতা হ্রাস পায়।
- বৃষ্টিপাত বা তুষারপাত – উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়। অন্যদিকে শীতল বেরিংস্রোতের প্রভাবে রাশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলে তুষারপাত হয়।
- ঝড়ঝঞ্ঝা ও কুয়াশা – উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থল বরাবর কুয়াশা, ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। যেমন – জাপান উপকূলে উষ্ণ জাপান স্রোতের সঙ্গে শীতল সুমেরু স্রোতের মিলনে ভয়ংকর টাইফুন সৃষ্টি হয়।
- মরুভূমির সৃষ্টি – ক্রান্তীয় অঞ্চলে শীতল স্রোত প্রভাবিত মহাদেশগুলির পশ্চিমাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গিয়ে উষ্ণ মরুভূমি সৃষ্টি করে। কালাহারি, সোনেরান, আটাকামা প্রভৃতি মরুভূমি সৃষ্টির অন্যতম কারণ হল শীতল স্রোত।
2. পরিবহণ ব্যবস্থার ওপর প্রভাব –
- সমুদ্রস্রোতের অনুকূলে জাহাজগুলি দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছোতে পারে।
- উষ্ণ সমুদ্রস্রোত উচ্চ অক্ষাংশীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলের বন্দরগুলিতে (হ্যামারফেস্ট, বার্জেন, মুরোরান) বরফমুক্ত রেখে জাহাজ চলাচল ও ব্যাবসাবাণিজ্যের অনুকূল রাখে।
- শীতল স্রোতের সঙ্গে আগত হিমশৈল জাহাজ চলাচলে বাধা দেয় ও বিপদ সৃষ্টি করে।
3. মগ্নচড়া ও মৎস্য আহরণ –
শীতল স্রোতের সঙ্গে আগত হিমবাহ বা বরফ উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায়। হিমবাহের সঙ্গে আসা নুড়ি, বালি, কাদা প্রভৃতি অধঃক্ষিপ্ত হয়ে অগভীর মগ্নচড়ার সৃষ্টি করে। যেমন – গ্র্যান্ড, ডগার্স, সেবল, মিডল ব্যাংক প্রভৃতি। এই মগ্নচড়াতে প্ল্যাংকটন ও বিপুল পরিমাণ মৎস্যের সমাবেশ ঘটায় বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্রে বিকাশ লাভ করে। যেমন উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র।
4. জীবজগতের ওপর প্রভাব –
- স্রোতের মাধ্যমে সমুদ্রজলের উষ্ণতা নিয়ন্ত্রিত হয় ফলে সামুদ্রিক জীবকূলের বসবাসের অনুকূল পরিবেশ রচিত হয়।
- উষ্ণ স্রোত সামুদ্রিক জীব, মাছ, প্রবাল, প্ল্যাংকটন বিস্তারের আদর্শ পরিবেশ রচনা করে।
- স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ বা আবর্তের কারণে প্রচুর পরিমাণে পুষ্টিকর লবণ ও অন্যান্য দ্রব্য সমুদ্রপৃষ্ঠের ওপর উঠে আসে যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
- অন্যদিকে এল-নিনোর প্রভাবে পেরু-চিলি উপকূলে প্ল্যাংকটন ও মাছের ব্যাপক ক্ষতি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মানবজীবনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “মানবজীবনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন