বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে? সমুদ্রস্রোতের পরিবর্তনে উপকূলের প্রভাব লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে? সমুদ্রস্রোতের পরিবর্তনে উপকূলের প্রভাব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে? সমুদ্রস্রোতের পরিবর্তনে উপকূলের প্রভাব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে

বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে? সমুদ্রস্রোতের পরিবর্তনে উপকূলের প্রভাব লেখো।

অথবা, বায়ুপ্রবাহের সঙ্গে সমুদ্রস্রোতের সম্পর্ক বিশ্লেষণ করো।

বায়ুপ্রবাহের সঙ্গে সমুদ্রস্রোতের সম্পর্ক –

ওটো পিটারসন, ভি. ডবল্যু. একম্যান প্রমুখ আধুনিক সমুদ্র বিজ্ঞানীদের মতে, নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রের উপরিভাগের জলরাশিকে তার নিজের প্রবাহপথের দিকে তাড়িত করে সমুদ্রস্রোত সৃষ্টি করে। যেমন –

  • উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে পশ্চিমগামী সমুদ্রস্রোতের সৃষ্টি হয়েছে।
  • পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর আটলান্টিকে উপসাগরীয় স্রোত, প্রশান্ত মহাসাগরে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং মেরু বায়ুর প্রভাবে সুমেরু ও কুমেরু স্রোত সৃষ্টি করেছে।
  • ভারত মহাসাগরে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোত এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব-মৌসুমি স্রোত প্রবাহিত হয়। মৌসুমি বায়ুর কারণেই ভারত মহাসাগরে সমুদ্রস্রোতের ঋতুভিত্তিক 180° পরিবর্তন ঘটে।

সমুদ্রস্রোতের পরিবর্তনে উপকূলের প্রভাব লেখো।

অথবা, উপকূলের প্রকৃতি সমুদ্রস্রোতকে প্রভাবিত করে – কারণ ব্যাখ্যা করো।

সমুদ্রস্রোতের পরিবর্তনের ফলে উপকূলের প্রভাব –

সমুদ্রস্রোতের প্রবাহপথে মহাদেশের উপকূলভাগ ও দ্বীপ বা দ্বীপপুঞ্জের অবস্থানের জন্য সমুদ্রস্রোত প্রতিহত হয়ে গতিপথ পরিবর্তন করে এবং একাধিক শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয় ও নতুন সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। যেমন –

  • আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের সাওরক অন্তরীপে বাধা পেয়ে দক্ষিণমুখী ব্রাজিল স্রোতের জন্ম দেয়।
  • উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর আমেরিকার উত্তর উপকূলে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়। যথা –
    • অ্যান্টিলিস স্রোত।
    • ক্যারিবীয় স্রোত।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে? সমুদ্রস্রোতের পরিবর্তনে উপকূলের প্রভাব লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে নিয়ন্ত্রণ করে? সমুদ্রস্রোতের পরিবর্তনে উপকূলের প্রভাব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর