এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউফাউন্ডল্যান্ড ও জাপান উপকূলে সারাবছর ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? গ্র্যান্ড ব্যাংক বা নিউফাউন্ডল্যান্ড মৎস্য আহরণে বিখ্যাত কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “নিউফাউন্ডল্যান্ড ও জাপান উপকূলে সারাবছর ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? গ্র্যান্ড ব্যাংক বা নিউফাউন্ডল্যান্ড মৎস্য আহরণে বিখ্যাত কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিউফাউন্ডল্যান্ড ও জাপান উপকূলে সারাবছর ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন?
নিউফাউন্ডল্যান্ড ও জাপান উপকূলে সারাবছর কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ –
উষ্ণ স্রোত ও শীতল স্রোত পাশাপাশি প্রবাহিত হলে বা মিলিত হলে ওই স্থানে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। উষ্ণ স্রোতের উপস্থিতিতে বায়ু উষ্ণ থাকে ও জলীয়বাষ্প পূর্ণ থাকে এবং শীতল স্রোতের প্রভাবে বায়ু শীতল ও শুষ্ক থাকে। স্বভাবতই এই দুই ভিন্নধর্মী বায়ুপুঞ্জ পরস্পরের মুখোমুখি হওয়ায় জলীয়বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা, মেঘ, ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। নিউফাউন্ডল্যান্ডের নিকট উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। ঠিক একই কারণে জাপানের পূর্ব উপকূল বরাবর উষ্ণ কুরোশিও স্রোত ও শীতল ওয়াশিয়ো (বেরিং) স্রোতের পরস্পরের মিলনে সারাবছর ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়।
গ্র্যান্ড ব্যাংক বা নিউফাউন্ডল্যান্ড মৎস্য আহরণে বিখ্যাত কেন?
অথবা, নিউফাউন্ডল্যান্ডের কাছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন?
গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিখ্যাত হওয়ার কারণ –
উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত নিউফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জ বা গ্র্যান্ড ব্যাংক অঞ্চল পৃথিবীর গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র। এই অঞ্চল মৎস্য আহরণে বিখ্যাত হওয়ার কারণগুলি হল –
- শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে আসা হিমশৈল উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে গলে গিয়ে সমুদ্র তলদেশে নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা প্রভৃতি জমা হয়ে বিশ্বের বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক সৃষ্টি করেছে। যার গড় গভীরতা গড়ে প্রায় 90 মিটার। ক্ষেত্রমান প্রায় 96000 বর্গকিমি।
- এই মগ্নচড়াটি নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত এবং অগভীর হওয়ায় সহজেই সূর্যালোক পুষ্ট হয়, মৎস্যের প্রয়োজনীয় উষ্ণতা পাওয়া যায়।
- অগভীর মগ্নচড়াতে মৎস্যের প্রিয়খাদ্য প্ল্যাংকটনের প্রাচুর্য ঘটে এবং বিভিন্ন প্রজাতির প্রচুর মৎস্যের সমাবেশ ঘটে।
- হিমশৈলের গলনের ফলে মৎস্যের প্রয়োজনীয় খাদ্যের জোগান বৃদ্ধি পায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউফাউন্ডল্যান্ড ও জাপান উপকূলে সারাবছর ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? গ্র্যান্ড ব্যাংক বা নিউফাউন্ডল্যান্ড মৎস্য আহরণে বিখ্যাত কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “নিউফাউন্ডল্যান্ড ও জাপান উপকূলে সারাবছর ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? গ্র্যান্ড ব্যাংক বা নিউফাউন্ডল্যান্ড মৎস্য আহরণে বিখ্যাত কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন