অ্যাপোজি ও পেরেজি কাকে বলে? অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অ্যাপোজি ও পেরেজি কাকে বলে? অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “অ্যাপোজি ও পেরেজি কাকে বলে? অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য লেখো।
অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য লেখো।

অ্যাপোজি (Apogee)

চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে ঘুরলে, যখন সবচেয়ে দূরে (৪ লক্ষ ৭ হাজার কিমি) থাকে, সেই অবস্থানকে অ্যাপোজি বা অপসূর বলে। এসময় চাঁদ একটু ছোট ও কম উজ্জ্বল দেখায়। এই সময় যে জোয়ার হয়, তাকে অ্যাপোজি জোয়ার বলে।

অ্যাপোজি জোয়ারের বৈশিষ্ট্য

  • বেশি দূরত্বের জন্য পৃথিবীতে চাঁদের টানের প্রভাব কমে যায়।
  • তাই স্বাভাবিক জোয়ারের চেয়ে অ্যাপোজি জোয়ারের শক্তি 15-20% কম হয়।
  • অ্যাপোজি জোয়ারের সময় যদি মরা কোটাল (কম জোয়ারের সময়) হয়, তাহলে জলের উচ্চতা সবচেয়ে কম হয়।

পেরিজি (Perigee)

চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে ঘুরলে, যখন সবচেয়ে কাছে (3 লক্ষ 56 হাজার কিমি) আসে, সেই অবস্থানকে পেরিজি বা অনুসূর বলে। এসময় চাঁদ স্বাভাবিকের চেয়ে 14% বড় ও প্রায় 25 গুণ বেশি উজ্জ্বল দেখায়। এই সময় যে জোয়ার হয়, তাকে পেরিজি জোয়ার বলে।

পেরিজি জোয়ারের বৈশিষ্ট্য

  • কম দূরত্বের জন্য পৃথিবীতে চাঁদের টানের প্রভাব বেড়ে যায়।
  • তাই স্বাভাবিক জোয়ারের চেয়ে পেরিজি জোয়ারের শক্তি 15-20% বেশি হয়।
  • পেরিজি জোয়ারের সময় যদি ভরা কোটাল (বেশি জোয়ারের সময়) হয়, তাহলে জলের উচ্চতা সবচেয়ে বেশি হয়।

অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য লেখো।

অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য –

বিষয়অ্যাপোজিপেরেজি
সংজ্ঞাচাঁদের পৃথিবী পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সর্বাধিক থাকে, সেই অবস্থানকে অ্যাপোজি বলে।চাঁদের পৃথিবী পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব যখন সবচেয়ে কম থাকে তখনকার সেই অবস্থানকে পেরেজি বলে।
দূরত্বঅ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব 4,07,000 কিমি।পেরেজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব 3,56,000 কিমি।
দৃশ্যমান চাঁদএই সময় চাঁদকে ছোটো ও অনুজ্জ্বল দেখায়।এই সময় চাঁদকে অ্যাপোজি অপেক্ষা 12% -14% বড়ো এবং 25-30 গুণ বেশি উজ্জ্বল দেখায়।
চাঁদের অপর নামচাঁদকে সর্বাধিক ছোটো দেখায় বলে এই অবস্থায় চাঁদকে Micromoon বলে।চাঁদকে সর্বাধিক বড়ো দেখায় বলে এই অবস্থায় চাঁদকে Supermoon বলে।
জোয়ারের তীব্রতাঅ্যাপোজি অবস্থানে জোয়ারভাটার তীব্রতা কম।পেরেজি অবস্থানে জোয়ারভাটার তীব্রতা বেশি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অ্যাপোজি ও পেরেজি কাকে বলে? অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “অ্যাপোজি ও পেরেজি কাকে বলে? অ্যাপোজি ও পেরেজির মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর