এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “BOD এবং COD বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “BOD এবং COD বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

BOD এবং COD বলতে কী বোঝো?
BOD (Biological Oxygen Demand or Biochemical Oxygen Demand ) –
কোনো জলে জৈব ক্ষয়িষ্ণু (biodegradable) জৈবিক পদার্থের পরিমাণ সরাসরি পরিমাপ করা যায় না। আসলে সেই জলে বসবাসকারী আণুবীক্ষণিক প্রাণীদের অক্সিজেনের চাহিদাই তার জৈব ক্ষয়িষ্ণু পদার্থের উপস্থিতির পরিমাণ নির্দেশ করে। এই চাহিদাকে বলে জৈবনিক অক্সিজেন চাহিদা বা জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা (Biological Oxygen Demand or Biochemical Oxygen Demand সংক্ষেপে BOD) বলে।
সংজ্ঞা – যে প্রক্রিয়ায় কোনো জলাশয়ের জলজ জীবাণুরা উপস্থিত জৈব খাদ্যোপাদানকে বিয়োজিত করে এবং জলে অক্সিজেনের মাত্রার হ্রাস ঘটায় তাকে জৈবনিক চাহিদা বা BOD বলে।
BOD প্রকাশের এককহল প্রতি লিটার জলে জৈবিকক্ষয়ের জন্য প্রয়োজনীয় মিলিগ্রাম অক্সিজেন। BOD নির্ণয়ে অপর একটি পদ্ধতি হল – একটি জলের নমুনা সংগ্রহ করে তাকে প্রায় পাঁচদিন ধরে 20°C উষ্ণতায় রাখলে তার মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যতটা কমবে তা দিয়ে তার BOD -এর পরিমাপ করা হয়। নির্দিষ্ট পদ্ধতি অবলম্বনের মাধ্যমে BOD -এর মান নির্ণয় করা এবং হিসাব করা হয়ে থাকে। একেও সংক্ষেপে BOD বলে। জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 5mg/liter -এর কম হলে সেই জল দূষিত বলে গণ্য হয়।
কলকারখানার বা নর্দমার পরিত্যক্ত নোংরা বা ময়লা জলের মধ্যে জৈব দূষককে ভেঙে নষ্ট করতে পচনকারী জীবাণুর যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন, সেই পরিমাণ অক্সিজেনকে (গ্রাম/লিটার) বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড (BOD) বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুসারে, পানীয় জলের BOD হওয়া উচিত 6ml/liter -এর কম। BOD -এর পরিমাণ এর বেশি হলে তা দূষণের নির্দেশক হবে।
COD (Chemical Oxygen Demand) –
চাষের জমিতে ব্যবহৃত কীটনাশক যুক্ত বর্জ্য জল এবং বিভিন্ন কলকারখানা বা শিল্পে ব্যবহৃত বর্জ্য জল কিন্তু সহজে জৈবক্ষয় প্রাপ্ত হয় না। এগুলির ক্ষয়ের জন্য বিশেষ ধরনের জীবাণুর প্রয়োজন হয় এবং এক্ষেত্রে ক্ষয়ও ধীরে ধীরে হয়। সেই জন্য বিভিন্ন প্রকারের জৈব যৌগ বহু বছর ধরে জলে অবিকৃত অবস্থায় থেকে যায়। এই সমস্ত জৈব যৌগগুলি স্থায়ী জৈব যৌগ এবং জীবের পক্ষে ক্ষতিকর। এই সমস্ত জৈব যৌগগুলির মধ্যে কয়েকটি হল – ক্লোরিনযুক্ত যৌগ, ফেনল, অ্যারোম্যাটিক যৌগ, ফেনল থেকে উৎপন্ন যৌগ, কিছু সাবান জাতীয় পদার্থ, কীটনাশক পদার্থ ইত্যাদি। সহজে জৈবক্ষয়িষ্ণু নয় -এজাতীয় পদার্থের সার্বিক পরিমাপকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সংক্ষেপে COD বলে।
সংজ্ঞা – জৈবক্ষয়িষ্ণু নয়, এইরূপ রাসায়নিক পদার্থকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, প্রতি লিটার জলে তত মিলিগ্রাম অক্সিজেনকে ওই জলের রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “BOD এবং COD বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করেছি। এই “BOD এবং COD বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment