‘4R’ পদ্ধতি সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “4R পদ্ধতি সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “4R পদ্ধতি সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

'4R' পদ্ধতি সম্পর্কে টীকা লেখো-
‘4R’ পদ্ধতি সম্পর্কে টীকা লেখো-

‘4R’ পদ্ধতি সম্পর্কে টীকা লেখো।

4R পদ্ধতি সম্পর্কে ধারণা – বর্জ্য পদার্থ পরিবেশকে মারাত্মক হারে দূষিত করে চলেছে। সমগ্র পৃথিবী জুড়ে বৈজ্ঞানিকরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে বর্জ্যের দ্বারা দূষণ বা ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে। পরিতক্ত অব্যবহার্য বস্তু থেকে ক্ষতিকারক বা দূষণের মাত্রা কমিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলাকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। মূলত চারটি প্রক্রিয়ার মাধ্যমে – Reduce, Reuse, Recycle, Refuse (4R) বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়।

4R পদ্ধতি –

  • Reduse – যেসকল বর্জ্য পদার্থ জীব-বিশ্লেষ্য বা জৈব-ভঙ্গুর নয় তাদের ব্যবহার কমিয়ে আনতে হবে। যেমন – প্লাস্টিক, পলিথিন, E-বর্জ্য ইত্যাদি। শিক্ষার্থীদের ছোটো থেকে এই ব্যাপারে সচেতন করলে তাদের মধ্যে কাগজের ব্যাগ, চটের ব্যাগ, পিচবোর্ড ইত্যাদির ব্যবহার বাড়বে।
  • Reuse – কিছু কিছু বর্জ্যকে ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা যায়। একে বর্জ্যের ‘পুনর্ব্যবহার’ বা ‘Reuse’ বলে। এতে বর্জ্যের পরিমাণ হ্রাস পায়। যেমন – তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত Fly Ash সিমেন্ট শিল্পে, রাস্তা, নীচু জমি ভরাট করতে ব্যবহার করা হয়।
  • Recycle – ব্যবহারের অনুপযুক্ত পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বর্জ্যের ‘পুনর্নবীকরণ’ বা ‘Recycle’ বলে। যেমন – কলকারখানার বর্জ্য থেকে সংগৃহীত লোহা, তামা, টিনকে গলিয়ে পুনরায় ধাতুনির্মিত নানা দ্রব্য তৈরি হয়।
  • Refuse – এক্ষেত্রে আমাদের নিজেদেরকে সজাগ ও সচেতন হতে হবে। নিজেদের এগিয়ে আসতে হবে। নিম্নমানের পলিথিন ক্যারিব্যাগ, প্লাস্টিকের কৌটো, বোতলের ব্যবহার সম্পূর্ণ প্রত্যাখ্যান বা Refuse করতে হবে।

উপরোক্ত চারটি পদ্ধতিকে ‘4R’ বলা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “4R পদ্ধতি সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “4R পদ্ধতি সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অসুস্থ ভ্রূণ যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সেলরের পরামর্শ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে এর ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতার কারণ ও লক্ষণ (বংশগতি ও জিনগত রোগ) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রকারভেদ (α ও β থ্যালাসেমিয়া) – মাধ্যমিক জীবনবিজ্ঞান

হিমোফিলিয়া রোগের কারণ এবং লক্ষণগুলি লেখো | Class 10 Life Science