এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো।
ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা –
সাদৃশ্য
| বিষয় | পূর্ব উপকূলীয় সমভূমি | পশ্চিম উপকূলীয় সমভূমি |
| গঠন | একাধিক রাজ্যের প্রান্তভাগ নিয়ে গঠিত হয়েছে। | একাধিক রাজ্যের প্রান্তভাগ নিয়ে গঠিত হয়েছে। |
| বিস্তার | এই উপকূলের সমান্তরালে পূর্বঘাট পর্বতমালা প্রসারিত হয়েছে। | এই উপকূলের সমান্তরালে পশ্চিমঘাট পর্বতমালা প্রসারিত হয়েছে। |
বৈসাদৃশ্য-প্রাকৃতিক
| প্রকৃতি | এটি একটি উত্থিত উপকূল। | এটি একটি চ্যুতি গঠিত নিমজ্জিত উপকূল। |
| দৈর্ঘ্য | এর দৈর্ঘ্য প্রায় 1500 কিমি। | এর দৈর্ঘ্য প্রায় 1600 কিমি। |
| বিস্তার | ভূমিভাগ অনেকটা চওড়া, গড় বিস্তার প্রায় 80-100 কিমি। | উপকূলভাগ সংকীর্ণ হওয়ায় গড় বিস্তার 65 কিমি। |
| বালিয়ারি | সমগ্র উপকূল বরাবর বালিয়াড়ি রেখা যায়। | মালাবার উপকূল ছাড়া বালিয়াড়ি বেশি দেখা যায় না। |
| শৈলশিরা | শৈলশিরা কম দেখা যায়। | শৈলশিরা বেশি দেখা যায়। |
| বদ্বীপ | নদীর মোহানায় বদ্বীপ দেখা যায়। | নদীর মোহানায় বদ্বীপ দেখা যায় না। |
| উপকূল | উপকূল ভগ্ন প্রকৃতির নয়। | উপকূল ভগ্ন প্রকৃতির। |
| উচ্চতা | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম। | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা তুলনামূলকভাবে বেশি। |
| বক্রতা | 16° উত্তর অক্ষাংশের পরে এই উপকূল পূর্বে বেঁকে গেছে। | কন্যাকুমারিকা অন্তরীপ থেকে প্রায় 22° উত্তর অক্ষাংশ পর্যন্ত সোজা উত্তরমুখী। |
| হ্রদ | হ্রদ, উপহ্রদের সংখ্যা কম। | হ্রদ ও উপহ্রদের সংখ্যা বেশি। |
| বৃষ্টিপাত | বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি। | বৃষ্টিপাতের পরিমাণ বেশি। |
বৈসাদৃশ্য-অপ্রাকৃতিক
| বন্দর | বন্দরের সংখ্যা কম। | বন্দরের সংখ্যা বেশি। |
| যোগাযোগ | যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। | যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। |
| কৃষি | কৃষিকার্য ও খনিজে সমৃদ্ধ। | কৃষি ও খনিজে সমৃদ্ধ নয়। |
| জনঘনত্ব | জনঘনত্ব খুব বেশি। | জনঘনত্ব তুলনামূলক কম। |
| শিল্প | এই উপকূলভাগ শিল্পে সমৃদ্ধ। | এই উপকূলভাগ শিল্পে সমৃদ্ধ নয়। |
| উপবিভাগ | এই উপকূলভাগ উত্তর সরকার (ওড়িশা ও অন্ধ্র) ও করমণ্ডল উপকূলে বিভক্ত। | এই উপকূলভাগ গুজরাট, কোঙ্কণ, কর্ণাটক ও মালাবার উপকূলে বিভক্ত। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন