মিলেট চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মিলেট চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মিলেট চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো
মিলেট চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো

মিলেট চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো।

জোয়ার, বাজরা ও রাগি এই তিনটি নিম্নমানের খাদ্যশস্যকে একসঙ্গে মিলেট বলে।

জোয়ার চাষের অনুকূল পরিবেশ –

  1. উষ্ণতা – বর্ষা ঋতুতে 27° সেলসিয়াস থেকে 32° সেলসিয়াস এবং শীত ঋতুতে 16° সেলসিয়াস গড় মাসিক উষ্ণতার প্রয়োজন হয়।
  2. বৃষ্টিপাত – গড় বার্ষিক 30-65 সেমি বৃষ্টিপাত জোয়ার চাষের পক্ষে আদর্শ।
  3. মৃত্তিকা – উর্বর পলি মাটি ও রেগুর মাটিতে জোয়ারের চাষ ভালো হয়।
  4. ভূমির প্রকৃতি – উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ও মৃদু ঢালু জমি জোয়ার চাষের উপযোগী। সমভূমি ছাড়াও 1200 মিটার উঁচু ভূমিতেও জোয়ারের চাষ হয়।
মিলেট চাষ
মিলেট চাষ

বাজরা চাষের অনুকূল পরিবেশ –

  1. উষ্ণতা – বাজরা চাষে গড় মাসিক 25° সেলসিয়াস থেকে 30° সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়।
  2. বৃষ্টিপাত – বার্ষিক গড় 40-50 সেমি বৃষ্টিপাত বাজরা চাষের পক্ষে আদর্শ।
  3. মাটি – হালকা বেলে মাটি, অগভীর কালো ও উচ্চভূমিতে, লাল পাথুরে মাটিতে বাজরার চাষ ভালো হয়।
  4. জমি – জল নিকাশের সুবিধাযুক্ত সমতল ও অল্প ঢালু জমি বাজরা চাষের উপযোগী।
  5. জলসেচ – বাজরা খেতে জলসেচনের প্রয়োজন হয়।

রাগি চাষের অনুকূল পরিবেশ –

  1. উষ্ণতা – রাগি চাষের জন্য গড় মাসিক 20° সেলসিয়াস থেকে 30° সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়।
  2. বৃষ্টিপাত – রাগি শুষ্ক অঞ্চলের ফসল হওয়ায় গড় বার্ষিক 50-100 সেমি বৃষ্টিপাত প্রয়োজন হয়।
  3. মৃত্তিকা – লাল বা হালকা কালো বেলে, দোআঁশ এবং পলি-দোআঁশ মাটি রাগি চাষের ক্ষেত্রে আদর্শ।
  4. জমি – জলনিকাশি ব্যবস্থাযুক্ত সমতল বা অল্প ঢালু জমি রাগি চাষের পক্ষে আদর্শ।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মিলেট চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর