সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লবের সুফল ও কুফল

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সবুজ বিপ্লবের সুফল ও কুফল সম্পর্কে টীকা লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সবুজ বিপ্লবের সুফল ও কুফল সম্পর্কে টীকা লেখো
সবুজ বিপ্লবের সুফল ও কুফল সম্পর্কে টীকা লেখো

সবুজ বিপ্লব

অথবা, পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো।

ধারণা – 1960 -এর দশকের মাঝামাঝি ভারতে কৃষিজাত ফসল উৎপাদনের যে অভাবনীয় অগ্রগতি হয়েছিল তাকে সবুজ বিপ্লব বলে। কিন্তু এর যেমন সুফল ছিল তেমন কুফলও ছিল।

সবুজ বিপ্লবের সুফল

সবুজ বিপ্লবের সুফলগুলি হল –

  1. খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি – সবুজ বিপ্লবের ফলে ভারতে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। 2011-12 খ্রিস্টাব্দে ভারতে খাদ্যশস্য উৎপাদনের মোট পরিমাণ ছিল 26 কোটি টন।
  2. খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা – খাদ্যফসলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাওয়ায় ভারতের বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করার আর প্রয়োজন নেই।
  3. খাদ্যশস্যের হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি – সবুজ বিপ্লবের ফলে অন্যান্য ফসলের সাথে গমের উৎপাদনও বহুগুণ বেড়ে গিয়েছিল। 1960 খ্রিস্টাব্দে গমের হেক্টর প্রতি উৎপাদন ছিল 8.6 কুইন্ট্যাল/হেক্টর যা 2009-10 খ্রিস্টাব্দে বেড়ে হয় প্রায় 1800 কেজি/হেক্টর।
  4. কৃষকদের উপার্জন বৃদ্ধি – ফসলের হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কৃষকদের কাছে উদ্বৃত্ত ফসলের পরিমাণ বেড়ে যায়। যা বিক্রি করে কৃষকেরা অর্থ উপার্জন করে।
  5. জীবনযাত্রার মানের উন্নতি – সবুজ বিপ্লবের ফলে ফসল বিক্রয় করে চাষিদের হাতে অধিক অর্থ আসে। ফলে কৃষকদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে।
  6. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি – কৃষিজমিতে রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশক, বীজ বপন, চারা রোপণ প্রভৃতি ক্ষেত্রে কৃষি শ্রমিকের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।

সবুজ বিপ্লবের কুফল

সবুজ বিপ্লবের কুফলগুলি হল –

  1. আঞ্চলিক বৈষম্য – সবুজ বিপ্লবের সাফল্যে ভারতের উত্তর-পশ্চিমাংশের কৃষকেরা যতটা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের কৃষকেরা ততটা লাভবান হয়নি।
  2. শস্যভিত্তিক বৈষম্য – সবুজ বিপ্লবের ফলে গম, ধান, ভুট্টা, বাজরার উৎপাদন বাড়লেও ডাল, ছোলা, বার্লি প্রভৃতির উৎপাদন বাড়েনি।
  3. মাটির লবণতা বৃদ্ধি – উচ্চফলনশীল বীজ চাষের জন্য প্রচুর জলসেচের দরকার। অতিরিক্ত জলসেচের ফলে জমির লবণতা বৃদ্ধি পায়।
  4. ভৌমজলস্তরের হ্রাস – স্বল্প বৃষ্টিপাতযুক্ত এলাকায় (পাঞ্জাব, হরিয়ানা) অতিরিক্ত মাত্রায় কূপ ও নলকূপ দ্বারা সেচের ফলে ভৌমজলের পরিমাণ কমে যায়।
  5. মৃত্তিকার উর্বরতা হ্রাস – অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার করলে মাটির নিজ গঠন ও উর্বরতা নষ্ট হয়ে যায়। মাটির গুণগত মান কমে যায়।
  6. মানবদেহের ক্ষতি – সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে মৃত্তিকার সমীক্ষা করে দেখা গেছে মাটিতে সিসা, তামা, জিংক, আর্সেনিক, ক্যাডমিয়াম প্রভৃতি ধাতুর উপস্থিতি রয়েছে যা মানব স্বাস্থ্যের অনেক ক্ষতি করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সবুজ বিপ্লবের সুফল ও কুফল সম্পর্কে টীকা লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর