ভারতে কার্পাস বয়নশিল্পগুলির বিকেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে কার্পাস বয়নশিল্পগুলির বিকেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে কার্পাস বয়নশিল্পগুলির বিকেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো
ভারতে কার্পাস বয়নশিল্পগুলির বিকেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো

ভারতে কার্পাস বয়নশিল্পগুলির বিকেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।

কোনো স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে তোলার জন্য নানান প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণ প্রভাব বিস্তার করে।

প্রাকৃতিক কারণ –

  1. কাঁচামালের সহজলভ্যতা – কার্পাস বয়ন শিল্প বিশুদ্ধ কাঁচামাল বা কার্পাস নির্ভর শিল্প। 1 টন তুলা থেকে 1 টন বস্ত্র তৈরি হয়। পরিবহণ ব্যয় উৎপাদিত পণ্যের দামের ওপর তেমন একটা প্রভাব ফেলে না। তাই তুলা উৎপাদক অঞ্চল, বাজার ও অন্যান্য সুবিধা রয়েছে এমন স্থানে এই শিল্প গড়ে তোলা যায়। এই কারণে বস্ত্রবয়ন শিল্পকে শিকড় আলগা (Foot Loose) শিল্প বলে। তবে কারখানায় নিয়মিত ও পর্যাপ্ত মাত্রায় কার্পাসের জোগান ও খুব কম পরিবহণ ব্যয়ের জন্য কার্পাস উৎপাদক অঞ্চলে এই শিল্প গড়ে ওঠে। উদাহরণ – কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে অবস্থিত আমেদাবাদ ও মুম্বাই।
  2. আর্দ্র জলবায়ু – কার্পাস বয়ন শিল্পের জন্য আর্দ্র জলবায়ু প্রয়োজন। আর্দ্র জলবায়ুতে সুতো ভালো পাক খায়, ছিঁড়ে যায় না। তাই সমুদ্র বা হ্রদ বা নদী তীরবর্তী অঞ্চলে বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে। যেমন – USA -এর নিউ ইংল্যান্ড, গ্রেট ব্রিটেনের ম্যাঞ্চেস্টার, ভারতের মুম্বাই অঞ্চল।
  3. মৃদু জলের প্রাচুর্য – সুতো ও বস্ত্রকে পরিষ্কার ও রং করতে প্রচুর পরিমাণে কম খনিজ পদার্থযুক্ত ও স্বচ্ছ জলের প্রাচুর্য রয়েছে এমন স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে।

অর্থনৈতিক কারণ –

  1. দক্ষ শ্রমিকের প্রাচুর্য – গুটি থেকে বীজ ও আঁশ পৃথক করা (জিনিং), আঁশ একত্রীকরণ (কাডিং), সুতো তৈরি, বস্ত্রবোনা, রং করা ও ধোলাই -এর কাজে প্রচুর সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন। পরিবর্তিত রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বস্ত্র তৈরি করার জন্য মেধা ও রুচি সম্পন্ন দক্ষ শ্রমজীবীর প্রয়োজন।
  2. শক্তির জোগান – আধুনিক বস্ত্রকল বা মিলগুলি বিদ্যুৎচালিত হওয়ায় পর্যাপ্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকা প্রয়োজন।
  3. বাজার ও চাহিদার ভূমিকা – শিল্প স্থাপনের ক্ষেত্রে চাহিদা ও উন্নত বাজারের একটি বিশেষ ভূমিকা আছে। ক্রান্তীয় অঞ্চলে জলবায়ুগত কারণে সুতিবস্ত্রের চাহিদা অধিক থাকায় ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সুতিবস্ত্রের বিশাল বাজার রয়েছে। বাজারের ওপর নির্ভর করে হুগলি শিল্পাঞ্চল, ওসাকা অঞ্চলে আমদানি করা তুলার ওপর ভিত্তি করে বস্ত্রবয়ন শিল্পের বিকাশ ঘটেছে।
  4. উন্নত পরিবহণ ব্যবস্থা – কাঁচামাল ও যন্ত্রপাতি শিল্পকেন্দ্রে আনা, উৎপাদিত বস্ত্র বাজারে তথা বন্দরে পাঠানোর জন্য দ্রুতগতি সম্পন্ন আধুনিক পরিবহণ ব্যবস্থা থাকা আবশ্যক। এ ছাড়া – পর্যাপ্ত মূলধন, ব্লিচিং, রং -এর সহজলভ্যতা, উন্নত প্রযুক্তিবিদ্যা ইত্যাদি বিষয়গুলি কার্পাস বয়নশিল্পের অবস্থানকে প্রভাবিত করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে কার্পাস বয়নশিল্পগুলির বিকেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর