পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের অধিক উন্নতির কারণ

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের অধিক উন্নতির কারণ
পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের অধিক উন্নতির কারণ

পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।

পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের অধিক উন্নতির কারণ –

ভারতের পশ্চিমদিকে মহারাষ্ট্র ও গুজরাটে পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবন ও সর্বাধিক বিকাশ ঘটেছে। উল্লেখযোগ্য শিল্পকেন্দ্রগুলি হল –

  • মহারাষ্ট্র – ট্রম্বে, থানে, চেম্বুর, পটলডাঙা, হাজিরা।
  • গুজরাট – ভাদোদরা, কয়ালি, জামনগর, সুরাট, গান্ধার, নাগোথেন, নলধারি।
  1. খনিজ তেলের প্রাচুর্য – বোম্বে হাই, আলিয়াবেত, বাসিন, আংকলেশ্বর, কাম্বে, কালোল, লুনেজ, আমেদাবাদ অঞ্চল থেকে ভারতের প্রায় 80% খনিজ তেল উত্তোলিত হয় যা পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া সুরাটের প্রাকৃতিক গ্যাসও কাঁচামাল রূপে ব্যবহৃত হয়।
  2. খনিজ তেল শোধনাগারের অবস্থান – গুজরাটের জামনগর ও কয়ালি এবং মহারাষ্ট্রের ট্রম্বেতে দুটি শোধনাগার থেকে প্রাপ্ত উপজাত দ্রব্য এই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
  3. বন্দরের সুবিধা – মুম্বাই, কান্ডালা, নভোসেবা, সুরাট, পোরবন্দর দিয়ে অপরিশোধিত খনিজ তেল, পলিমার ও যন্ত্রপাতি আমদানি ও উৎপাদিত শিল্পদ্রব্য রপ্তানির সুবিধা রয়েছে।
  4. পর্যাপ্ত জল – নর্মদা, তাপ্তী, মাহী, সবরমতী প্রভৃতি নদী, বিভিন্ন জলাধার ও ভূগর্ভ থেকে প্রচুর পরিষ্কার জল পাওয়া যায়, যা জলের পর্যাপ্ত জোগান দেয়।
  5. বাজার – মুম্বাই, পুনে, আমেদাবাদ, ভাদোদরা প্রভৃতি অঞ্চলে অসংখ্য অনুসারী শিল্প গড়ে ওঠায় উৎপাদিত পণ্য যেমন – বস্ত্র, ওষুধ, প্লাস্টিক, সার প্রভৃতির সারা দেশব্যাপী বৃহৎ বাজার সৃষ্টি হয়েছে।
  6. পরিবহণ – রেলপথ – পশ্চিম, মধ্য, কোঙ্কণ, দক্ষিণ-মধ্য, জাতীয় সড়কপথ – NH-3, NH-4, NH-6, NH-7, NH-8, NH-9, ΝΗ-15, NH-17 ও বিভিন্ন রাজ্য সড়ক পথ দ্বারা এই অঞ্চল সমগ্র ভারতের সঙ্গে যুক্ত। এ ছাড়া –
  7. মফতলাল, রিলায়েন্স শিল্প গোষ্ঠী ও বহুজাতিক সংস্থার মূলধন বিনিয়োগ।
  8. সুলভ দক্ষ শ্রমিক, দক্ষ পরিচালন ব্যবস্থা।
  9. দুই রাজ্য সরকারের অনুকূল প্রগতিশীল শিল্পনীতি পশ্চিমাঞ্চলের পেট্রোরাসায়নিক শিল্পের উন্নতিতে অনুঘটকের কাজ করছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান