সপ্তম শ্রেণি বাংলা – চিরদিনের – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – চিরদিনের – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

‘চিরদিনের’ কবিতার উদ্ধৃতিগুলি বুঝতে গ্রামপ্রকৃতি, মানুষের কাজ এবং দুর্দিন কাটিয়ে ওঠার প্রসঙ্গ জানা দরকার। সপ্তম শ্রেণির বাংলা পাঠের এই পোস্টে সুকান্ত ভট্টাচার্যের কবিতার 5টি ব্যাখ্যা, 5টি তথ্যানুসন্ধানী ও 2টি বোধমূলক প্রশ্নের সম্পূর্ণ উত্তর রয়েছে। মোট 12টি প্রশ্নের উত্তর কবিতার ঘটনাক্রম ও বক্তব্যের সঙ্গে মিলিয়ে পড়ো।

সপ্তম শ্রেণি বাংলা চিরদিনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – সুকান্ত ভট্টাচার্য
Contents Show

“এখানে বৃষ্টিমুখর …. ঘড়ির কাঁটা।”

উত্তর: উদ্ধৃত অংশটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ‘চিরদিনের’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

ব্যাখ্যা : আলোচ্য অংশটিতে কবি গ্রামবাংলার প্রকৃতিকে তুলে ধরেছেন। বর্ষাকালে পল্লিবাংলার গ্রামকে দেখে মনে হয় লজ্জায় যেন নিজেকে লুকিয়ে রেখেছে। এখানে কোনো ব্যস্ততা নেই। গ্রামের মানুষেরা শহুরে লোকের মতো ঘড়ি ধরে কাজ করে না। তাদের অফুরন্ত সময় প্রবহমান কর্মচাঞ্চল্যে নিয়োজিত থাকে। তাই ঘড়ির কাঁটা এখানে যেন থমকে যায়।

“এ গ্রামের পাশে …. বিদ্রোহ বুঝি করে।”

উত্তর: উদ্ধৃত অংশটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ‘চিরদিনের’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

ব্যাখ্যা : বর্ষায় বাংলাদেশের রূপবর্ণনা প্রসঙ্গে আলোচ্য অংশটি উপস্থাপিত হয়েছে। বাংলাদেশে বর্ষা আসে বীরের মতো, মজে যাওয়া নদীনালা-খালবিল-হাওর জলে টইটম্বুর হয়ে ওঠে। তখন নদীর জল পাড় উপচে গ্রামকে ভাসিয়ে দেবে মনে হয়। নদী ভয়ংকর রূপ ধারণ করে। অর্থাৎ সে যেন বিদ্রোহই ঘোষণা করে। আলোচ্য অংশে বঙ্গপ্রকৃতির রূপের একটি বিশেষ দিক প্রকাশের সঙ্গে সঙ্গে অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর গ্রামের মানুষদের জীবনীশক্তি আর শ্রমকে সম্মান জানানো হয়েছে।

“দুর্ভিক্ষের আঁচল …… কাজ করে।”

উত্তর: উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের ‘চিরদিনের’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

ব্যাখ্যা : শস্যশ্যামলা এই বাংলা 1943 খ্রিস্টাব্দে ভয়ংকর দুর্ভিক্ষের কবলে পড়ে। গ্রামের কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ দুর্ভিক্ষের কারণে দিশাহারা হয়ে খাদ্যের সন্ধানে ছুটে যায়। কিন্তু কথায় আছে, অন্ধকারের পাশে যেমন আলো থাকে, তেমনি দুর্ভিক্ষের অবসানে তার দুঃখযন্ত্রণাকে আঁচলের মতো শরীরে জড়িয়ে নিয়ে আবার সেই গ্রামের মানুষগুলি নিয়ত কাজের আনন্দে ডুবে যায়। তাই আলোচ্য অংশে গ্রামবাংলার মানুষের দুঃসময়ের ছবি যেমন প্রকাশ পেয়েছে, তেমনি তা থেকে বেরিয়ে আসার পথ পাড়ি দিয়ে সংগ্রামী মানুষের জয়গানও গীত হয়েছে।

“সারাটা দুপুর…… বিচিত্র ধ্বনি ওঠে।”

উত্তর: উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের ‘চিরদিনের’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

ব্যাখ্যা : বাংলার চাষিরা এই বঙ্গমাতার সন্তান। তারা মর্মে মর্মে উপলব্ধি করে বাংলার প্রকৃতির ডাক, যেখানে পাখির গান, বিচিত্র পশুর ডাক, দূরে কোথাও কৃষকের হাঁকডাক, আরও নানা শব্দ সবসময় চলতে থাকে। এই বিচিত্র ধ্বনি আসলে কর্মমুখরতার প্রতীক। মেহনতী মানুষ তাদের কর্মের মধ্য দিয়েই বিগত সময়ের দুর্ভিক্ষের ভয়াবহতাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। আলোচ্য অংশে প্রাণশক্তিতে ভরপুর কর্মচঞ্চলতার বিচিত্র ধ্বনি যেন সারাটা দুপুর শোনা যায় পল্লিবাংলাতে।

“সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে।”

উত্তর: উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের ‘চিরদিনের’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

ব্যাখ্যা : ‘সুবর্ণ যুগ’ অর্থাৎ একটা বিশেষ সময়পর্বকে সোনার মতো মূল্যবান মনে করা হয়েছে। কবি আন্তরিকভাবে দুর্ভিক্ষকবলিত বাংলায় আবার সুদিন ফিরে আসুক প্রত্যাশা করেছেন। কবির এ প্রত্যাশা পূরণ হয়েছে। মাঠে মাঠে সবুজ ফসল দুর্ভিক্ষকবলিত চাষির মুখে নতুন করে হাসি ফুটিয়েছে। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে। আলোচ্য অংশে কবির বিশ্বাস, নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনকে স্বাগত জানিয়ে বাংলায় সবুজের ‘সুবর্ণ যুগ’ নেমে আসবে।

দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো

মজা নদী বারো মাস কোথা দিয়ে বয়ে গেছে?

উত্তর: ‘চিরদিনের’ কবিতায় বাংলার সুজলা-সুফলা-শস্যশ্যামলা যে গ্রামের কথা বলা হয়েছে, সেই গ্রামের পাশ দিয়ে মজা নদী বয়ে গেছে।

কিষাণ ঘরে ফেরে কোন্ পথ দিয়ে?

উত্তর: কিষাণ ঘরে ফেরে মাঠের আলপথ দিয়ে।

কৃষকবধূরা মূলত কী কাজ করে?

উত্তর: কৃষকবধূরা ঢেঁকিকে নাচায় পারে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বালায় ঘরে ঘরে।

আকালের সময় সাধারণ মানুষ কোথায় গেল?

উত্তর: আকালের সময় দিশাহারা হয়ে সাধারণ মানুষ দিকে দিকে চলে গেল খাদ্যের সন্ধানে।

কৃষকবধূ জল আনবার সময় ঘোমটা তুলে কী দেখে?

উত্তর: কৃষকবধূ ঘোমটার ফাঁক দিয়ে দেখে নেয় সবুজ ফসলের সুবর্ণযুগের আগমন।

বোধমূলক প্রশ্নোত্তর

“ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে,”—আলোচ্য অংশে কোন্ গল্পের কথা বলা হয়েছে? এরপরের দৃশ্যটি বর্ণনা করো।

উত্তর: ‘চিরদিনের’ কবিতায় উল্লিখিত উদ্ধৃতিতে ঠাকুমা তার নাতনিকে বিগত বছরের দুর্ভিক্ষের সময় কেমন করে মানুষ দিশাহারা হয়ে খাদ্যের সন্ধানে গ্রামছাড়া হয়েছিল সে-কথা শোনান। প্রশ্নোক্ত উদ্ধৃতিতে এই গল্পের কথা বলা হয়েছে।

এরপরের যে দৃশ্যটি কবিতায় মুখে বর্ণিত হয়েছে তা হল—গ্রাম ছেড়ে চলে যাওয়া সেই দিশাহারা মানুষগুলো পুনরায় গ্রামে ফিরে এসে নিজেদের কর্মমুখরতার ছন্দে মেতে ওঠে। সকল পেশায় নিযুক্ত গ্রামবাসী তাদের নিজ নিজ কাজে মন দেয়। কৃষকেরা খেত ভরা ফসল ফলায়। কৃষকবধূ তার ঘোমটার আড়াল থেকে দেখে নেয় চারিদিকের সবুজ ফসল, যেন ‘সুবর্ণ যুগ’-এর আগমনবার্তা ঘোষণা করেছে। অর্থাৎ আকালের বীভৎস সময়কে কাটিয়ে গ্রামের মানুষদের পুনরায় জেগে ওঠার দৃশ্য কবি এই কবিতায় তুলে ধরেছেন।

‘চিরদিনের’ কবিতায় গ্রামীণ সন্ধ্যে এবং রাতের যে ছবিটি পাও, তা নিজের ভাষায় লেখো।

উত্তর: ‘চিরদিনের’ কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাঁখের আওয়াজে এবং ঘরে ঘরে দীপ জ্বলে, বুড়ো বটতলায় গ্রাম্য মানুষেরা সান্ধ্য আড্ডায় জমায়েত হয়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে। রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে।

এই অধ্যায়ের আরও পোস্ট

শেষকথা

উদ্ধৃতির ব্যাখ্যায় প্রসঙ্গ, তাৎপর্য ও কবির বক্তব্য স্পষ্ট রাখা দরকার। গ্রামপ্রকৃতির ছবির সঙ্গে মানুষের কাজ ও আশার সম্পর্ক মিলিয়ে পড়ো। প্রতিটি উত্তরের মূল দিকগুলি মনে রেখে নিজের অনুশীলনের সময় পূর্ণ বাক্যে উত্তর লেখো।

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা চিরদিনের রচনাধর্মী প্রশ্নোত্তর – সুকান্ত ভট্টাচার্য

সপ্তম শ্রেণি বাংলা – চিরদিনের – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা স্মৃতিচিহ্ন রচনাধর্মী প্রশ্নোত্তর – কামিনী রায়

সপ্তম শ্রেণি বাংলা – স্মৃতিচিহ্ন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা স্মৃতিচিহ্ন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – কামিনী রায়

সপ্তম শ্রেণি বাংলা – স্মৃতিচিহ্ন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

One response to “সপ্তম শ্রেণি বাংলা – চিরদিনের – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর”

  1. […] চিরদিনের – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর […]

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – চিরদিনের – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – চিরদিনের – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – স্মৃতিচিহ্ন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – স্মৃতিচিহ্ন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – স্মৃতিচিহ্ন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর