এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বর্তমান ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বর্তমান ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো।
অথবা, ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
ভারত মোটরগাড়ি নির্মাণ শিল্পে এশিয়াতে তৃতীয় স্থান অধিকার করে। 1955 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে এই শিল্প তেমন একটা বিকাশ লাভ করেনি। কিন্তু বর্তমানে এর প্রসার ও উৎপাদন অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। তার কারণগুলি হল –
- ইস্পাতের সহজলভ্যতা – অটোমোবাইল শিল্পের প্রধান কাঁচামাল হল উচ্চমানের ইস্পাত, যা ভারতের 4টি বৃহদায়তন (IISCO, DSP, TISCO, BSP) ও অন্যান্য সংকর ইস্পাত কারখানা থেকে সহজেই পাওয়া যায়।
- অন্যান্য কাঁচামালের প্রাচুর্য – সম্প্রতি ভারত পেট্রোরসায়ন শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করায় এই শিল্প থেকে প্লাস্টিক, পি.ভি.সি., টায়ার, টিউব, কাপড় প্রভৃতি সহজলভ্য হয়েছে। এ ছাড়া অ্যালুমিনিয়াম, তামা, কাঁচ, ফোম প্রভৃতি অন্যান্য সংযোজিত বস্তুগুলিও সহজেই পাওয়া যায়।
- মূলধন – এই শিল্পে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। দেশীয় শিল্পপতি গোষ্ঠী যেমন – টাটা, বাজাজ, মাহিন্দ্রা এবং অনেক বহুজাতিক সংস্থা যেমন – মারুতি, হোন্ডা, ফোর্ড, জেনারেল মোটরস, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডাই প্রভৃতি কোম্পানিগুলি যথেষ্ট মূলধন বিনিয়োগ করে।
- সমৃদ্ধ বাজার – বিগত 30-40 বছরে মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত, উচ্চবিত্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ প্রায় 40 কোটি। এই তিন সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের কারণে গাড়ির বাজার সম্প্রসারিত হয়েছে। ভারতের অভ্যন্তরীণ বাজার ছাড়াও প্রতিবেশী ও আফ্রিকার দেশগুলিতে ভারতীয় গাড়ির সমৃদ্ধ বাজার রয়েছে।
- পরিকাঠামোগত উন্নতি – বিগত 10 বছরে পরিবহণ ব্যবস্থার দ্রুত উন্নতি ঘটেছে। সোনালি চতুর্ভুজ, ইস্ট ওয়েস্ট করিডর, এক্সপ্রেস হাইওয়ে, জাতীয় সড়ক প্রভৃতির সংস্কার, সম্প্রসারণ, উন্নতি হওয়ায় মানুষ বেশি যানবাহন ব্যবহার করছে। তা ছাড়া উন্নত পরিবহণ ব্যবস্থার মাধ্যমে কাঁচামাল আমদানি ও উৎপাদিত গাড়ি বা পণ্য অন্যত্র প্রেরণ বা রপ্তানি সহজ হয়েছে।
- উন্নত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা – কম পরিবেশ দূষণ সৃষ্টিকারী, পেট্রোল, ডিজেল সাশ্রয়কারী এবং সাধারণের ক্রয় ক্ষমতাযুক্ত গাড়ি নির্মাণ করা সহজ হয়েছে। দেশি ও বিদেশি প্রযুক্তি সহজলভ্য হয়েছে।
- উদার অর্থনীতি – উদার অর্থনীতির কারণে বহুজাতিক সংস্থাগুলির একক বা যৌথ উদ্যোগ এই শিল্প স্থাপনে উদ্যোগী হয়েছে।
- জনবহুল ভারতে দক্ষ শ্রমিকের প্রাচুর্য রয়েছে।
- বিভিন্ন বিদ্যুৎ শক্তি প্রসার ঘটেছে।
- প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তরোত্তর চাহিদা বৃদ্ধি পেয়েছে।
- দক্ষিণ ও পশ্চিমের রাজ্যগুলিতে পরিকল্পিত অটোহাব গড়ে উঠেছে।
এই কারণগুলি একত্রিতভাবে মোটরগাড়ি নির্মাণ শিল্পের দ্রুত উন্নতি ঘটিয়েছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বর্তমান ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment