বোকারোতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ

Rahul

Home » বোকারোতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বোকারোতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বোকারোতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো
বোকারোতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো

বোকারোতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।

বিহারের বোকারোতে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় কারখানাটি স্থাপিত হয়েছে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বোকারোতে দামোদর ও বোকারো নদীর মিলনস্থলে বোকারো স্টিল প্ল্যান্ট (1964) স্থাপিত হয়। পরবর্তীকালে এটি Steel Authority of India (SAIL) -এর সঙ্গে যুক্ত হয়। নীচে এই কারখানাটির গড়ে ওঠার কারণগুলি আলোচনা করা হল –

  • বন্দরের সান্নিধ্য – বোকারো কারখানাটির পণ্য আমদানি ও রপ্তানি কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে জলপথে করা হয়
  • কয়লার জোগান – বোকারো কারখানাটির কয়লার জোগান নিকটবর্তী ঝরিয়া ও বোকারো অঞ্চল থেকে হয়।
  • আকরিক লোহার প্রাচুর্য – বোকারো কারখানাটির আকরিক লোহার জোগান ওড়িশার বাদামপাহাড়, গুরুমহিষানি ও সুলাইপাত থেকে আমদানি করা হয়।
  • অন্যান্য খনিজ – বোকারো কারখানাটির চুনাপাথর ও ম্যাঙ্গানিজের জোগান বীরমিত্রপুর ও গাংপুর থেকে পাওয়া যায়।
  • বিদ্যুৎশক্তি – বোকারো কারখানাটির বিদ্যুৎশক্তির যোগান দামোদর অববাহিকার জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা হয়।
  • জল সরবরাহ – বোকারো কারখানাটির জল সরবরাহ দামোদর নদের তেনুঘাট জলাধার থেকে করা হয়।
  • যোগাযোগ ব্যবস্থা – বোকারো কারখানাটির যোগাযোগ ব্যবস্থা পূর্ব রেলপথের মাধ্যমে সম্পন্ন হয়।
  • চাহিদা ও বাজার – কলকাতা শিল্পাঞ্চলের চাহিদা থাকায় বোকারো কারখানাটির উন্নত বাজার গড়ে উঠেছে।
বোকারো লৌহ-ইস্পাত কেন্দ্র
বোকারো লৌহ-ইস্পাত কেন্দ্র

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বোকারোতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।