পশ্চিমাঞ্চলে বস্ত্রশিল্পের বিকেন্দ্রীভবন হয়েছে কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পশ্চিমাঞ্চলে বস্ত্রশিল্পের বিকেন্দ্রীভবন হয়েছে কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পশ্চিমাঞ্চলে বস্ত্রশিল্পের বিকেন্দ্রীভবন হয়েছে কেন
পশ্চিমাঞ্চলে বস্ত্রশিল্পের বিকেন্দ্রীভবন হয়েছে কেন

পশ্চিমাঞ্চলে বস্ত্রশিল্পের বিকেন্দ্রীভবন হয়েছে কেন?

পশ্চিমাঞ্চলে বস্ত্রশিল্পের বিকেন্দ্রীভবনের কারণ –

ভারতে বস্ত্রশিল্পের উন্নতির প্রথম দিকে (1850-1951) মুম্বাই ও আহমেদাবাদকে কেন্দ্র করে কার্পাস বস্ত্রশিল্পের কেন্দ্রীভবন ঘটে। 1950 খ্রিস্টাব্দের পর দেশের অভ্যন্তরভাগের বাজারকে ভিত্তি করে পূর্ব, দক্ষিণ, মধ্য ও উত্তরাঞ্চলের দিকে বিকেন্দ্রীভবন ঘটে। এর কারণগুলি হল –

  1. পরিবহণ ব্যবস্থার উন্নতি – 1950 খ্রিস্টাব্দের পর রেলপথ ও সড়কপথ ব্যবস্থার দ্রুত উন্নতি ঘটে। পশ্চিমাঞ্চল থেকে তুলো আনা এবং দেশের বিভিন্ন বাজারে বস্ত্র পাঠানোর সুবিধা হয়।
  2. জলবিদ্যুতের উন্নতি – ভারতের বিভিন্ন অঞ্চলে জলবিদ্যুৎ (মেতুর, পাইকারা, রিহান্দ) কেন্দ্র গড়ে ওঠায় সস্তায় এই শিল্প বিকাশ লাভ করে।
  3. পশ্চিমাঞ্চলে জমি ও দাম বৃদ্ধি – পশ্চিমাঞ্চলের জমির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় শিল্পপতিরা ভারতের অন্যত্র শিল্পস্থাপনে আগ্রহী হয়।
  4. বাজার সম্প্রসারণ – স্বদেশি আন্দোলন স্বাধীনতার পরবর্তী সময়ে জনবিস্ফোরণের কারণে ভারতে বস্ত্রশিল্পের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারিত হয়।
  5. তুলোর উৎপাদন বৃদ্ধি – পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, অন্যান্য রাজ্যে জলসেচের প্রসারের ফলে তুলোর উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। এই সকল সম্মিলিত কারণে স্বাধীনতার পরবর্তী সময়ে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের বিকেন্দ্রীভবন ঘটে।
কার্পাস বস্ত্রবয়ন শিল্প
কার্পাস বস্ত্রবয়ন শিল্প

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পশ্চিমাঞ্চলে বস্ত্রশিল্পের বিকেন্দ্রীভবন হয়েছে কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর