গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যন্ত বেশি -এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।

Rahul

 এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যন্ত বেশি -এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যন্ত বেশি -এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো
গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যন্ত বেশি -এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো

গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যন্ত বেশি -এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও পূর্ব ভারতের গাঙ্গেয় সমভূমি মূলত মধ্য ও নিম্নগঙ্গা সমভূমি সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল। এই সমভূমি অঞ্চলে রয়েছে অধিক জনবহুল ও জনঘনত্বযুক্ত তিনটি রাজ্য, যথা – উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক হওয়ার কারণগুলি হল –

  1. সমতল ভূভাগ – মধ্য ও নিম্নগঙ্গা অববাহিকাতে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র রয়েছে, যা কৃষি, শিল্প, পরিবহণ, জনবসতি স্থাপন প্রভৃতি কার্যকলাপের জন্য অনুকূল।
  2. উর্বর মৃত্তিকা ও কৃষিব্যবস্থা – গঙ্গা অববাহিকার বিস্তীর্ণ সমভূমিতে অতি উর্বর পলিমাটি, জলসেচের সুবিধা, ঋতুগত অনুকূল জলবায়ু প্রভৃতির কারণে এখানকার কৃষি ব্যাপক উন্নত। এই অঞ্চলে প্রায় সমস্ত ধরনের ফসল উৎপাদিত হয়।
  3. স্বচ্ছ জলের প্রাচুর্য – প্রধান নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে অসংখ্য শাখানদী ও উপনদী। এই সমস্ত নদীগুলির জল সেচের কাজে, শিল্পে ও পানীয় হিসেবে ব্যবহৃত হয়।
  4. শিল্পের প্রসার – কৃষিজ, খনিজ দ্রব্য প্রাপ্তির সুবিধা, উন্নত পরিবহণ ব্যবস্থা, বিদ্যুৎ প্রাপ্তির সহজলভ্যতা, শিল্পের প্রসারে উপযুক্ত সমভূমি প্রভৃতি কারণে গড়ে ওঠেছে অসংখ্য শিল্প ও শিল্পাঞ্চল। চিনি, পাট, লৌহ-ইস্পাত শিল্পের জন্য এই অঞ্চলটি ভারত বিখ্যাত।
  5. দ্রুত নগরায়ণ জনঘনত্ব বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী।
  6. এ ছাড়া প্রচুর মানুষের গোষ্ঠীবদ্ধ বসতি প্রভৃতির সম্মিলিত কারণে গাঙ্গেয় সমভূমি অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যন্ত বেশি -এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর