রেলপথের গুরুত্বগুলি আলোচনা করো।

Rahul

 এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “রেলপথের গুরুত্বগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

রেলপথের গুরুত্বগুলি আলোচনা করো
রেলপথের গুরুত্বগুলি আলোচনা করো

রেলপথের গুরুত্বগুলি আলোচনা করো।

রেলপথের গুরুত্ব –

রেলপথের গুরুত্বগুলি হল –

  1. কম পরিবহণ ব্যয় – রেলপথ পরিবহণে নির্দিষ্ট নিয়ম অনুসারে ভাড়া বা মাশুল নির্ধারিত হয় বলে স্থলপথে একসঙ্গে অনেক বেশি পরিমাণে পণ্যসামগ্রী ও যাত্রী চলাচলের জন্য রেলপথের পরিবহণ ব্যয় তুলনামূলক কম।
  2. সুনির্দিষ্ট সময়সূচি – রেল পরিবহণ নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলে বলে যাতায়াত ও পণ্য পরিবহণের নির্ভরযোগ্যতা ও নির্ভরশীলতা অনেক বেশি। তাই প্রাকৃতিক দুর্যোগেও ট্রেন চলাচলে অসুবিধা হয় না।
  3. নিরাপত্তা – রেল পরিবহণে পণ্যসামগ্রীর ক্ষতি হলে রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাই রেলপথে পণ্য পরিবহণ বেশি নিরাপদ।
  4. যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য – রেল-পরিবহণে যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ পাখা, আলো, জল, শৌচাগার এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করে থাকে। এর ফলে রেলভ্রমণ যাত্রীদের কাছে আরামপ্রদ হয়ে ওঠে।
  5. প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মোকাবিলা – খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারি প্রভৃতি বিভিন্ন ধরনের দুর্যোগ ও বিপর্যয়গুলির মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট অঞ্চলে পৌঁছোতে রেলপথের সাহায্য নিতে হয়।
  6. জাতীয় আয়ের উৎস – রেলের কাজ পরিচালনা করতে লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয় যার জন্য ব্যাপক কর্মসংস্থান হয়। অন্যদিকে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহণে সরকারের আয় বৃদ্ধি পায়। তাই রেল জাতীয় আয়ের উৎস।
রেলপথ
রেলপথ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “রেলপথের গুরুত্বগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর