পর্যায়-সারণির পর্যায়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণির পর্যায়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণির পর্যায়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

পর্যায়-সারণির পর্যায়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

পর্যায়ের বর্ণনা –

পর্যায় সারণির অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলে। পর্যায়-সারণিতে মোট 7টি পর্যায় আছে। পর্যায়গুলিকে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়।

  • প্রথম পর্যায় – এই পর্যায়ে হাইড্রোজেন (H) এবং হিলিয়াম (He) এই মৌল দুটি আছে।
  • দ্বিতীয় পর্যায় – Li, Be, B, C, N, O, F এবং Ne এই আটটি মৌল এই পর্যায়ে আছে।
  • তৃতীয় পর্যায় – এই পর্যায়টিতেও 8টি মৌল আছে। Na, Mg, Al, Si, P, S, Cl এবং Ar।
  • চতুর্থ পর্যায় – এই পর্যায়ে পটাশিয়াম (K) থেকে ক্রিপটন (Kr) পর্যন্ত মোট 18টি মৌল আছে।
  • পঞ্চম পর্যায় – এই পর্যায়ে রুবিডিয়াম (Rb) থেকে শুরু করে জেনন (Xe) পর্যন্ত মোট 18টি মৌল আছে।
  • ষষ্ঠ পর্যায় – সিজিয়াম (Cs) থেকে শুরু করে রেডন (Rn) পর্যন্ত মোট 32টি মৌল আছে এই পর্যায়ে। এই পর্যায়ে Ce থেকে Lu পর্যন্ত মৌলগুলি প্রকৃতিতে খুব কম পাওয়া যায় বলে এদের বিরল মৃত্তিকা মৌল বলে।
  • সপ্তম পর্যায় – এই পর্যায়ে ফ্রান্সিয়াম (Fr) থেকে ওগেন্যাশন (Og) পর্যন্ত 32টি মৌল আছে। এর মধ্যে প্রথম 6টি (Fr থেকে U) প্রকৃতিতে পাওয়া যায়। বাকি 26টি মৌল কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়েছে। এই পর্যায়ের থোরিয়াম (Th) থেকে লরেনসিয়াম (Lr) পর্যন্ত মৌলগুলিকে অ্যাকটিনাইডস বলে। এই পর্যায়ে সর্বশেষ আবিষ্কৃত চারটি মৌল হল নাইহোনিয়াম (Nh), মস্কোভিয়াম (Mc), টেনেসিন (Ts) এবং ওগেন্যাশন (Og)।
    • প্রথম পর্যায় থেকে ষষ্ঠ পর্যায় পর্যন্ত প্রতি পর্যায়ের শেষে একটি করে নিষ্ক্রিয় মৌল আছে।
    • দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট মৌল থেকে আরম্ভ করে আটটি মৌলের পরে নবম মৌলে ধর্মের পুনরাবৃত্তি হয়।
    • চতুর্থ ও পঞ্চম পর্যায়ে কোনো নির্দিষ্ট মৌল থেকে আরম্ভ করে 18টি মৌলের পরের মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণির পর্যায়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান