এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্মের পরিচয় দাও। আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতার পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্মের পরিচয় দাও।
আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্ম – আয়নীয় যৌগে বিপরীত আধানযুক্ত আয়নসমূহ স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। ফলে আয়নীয় যৌগগুলি কঠিন প্রকৃতির হয়। বাইরে থেকে বল প্রয়োগ করে আঘাত করলে কেলাসস্থিত সমধর্মী আয়নগুলি কাছাকাছি চলে আসে। ফলে তাদের মধ্যে বিকর্ষণ হওয়ার জন্য কেলাস ভেঙে যায়।
আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতার পরিচয় দাও।
আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতা (Electrical conductivity) – আয়নীয় যৌগ অসংখ্য আয়নসমূহের সমাবেশে গঠিত হলেও কঠিন অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নগুলি ত্রিমাত্রিকভাবে সুনির্দিষ্ট স্থানে থেকে তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় যৌগের কেলাস ভেঙে গিয়ে বিপরীত আয়নগুলি তাড়িতিক আকর্ষণ বল থেকে মুক্ত হয়। ফলে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগগুলি তড়িৎ পরিবহণ করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্মের পরিচয় দাও। আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতার পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment