আয়নীয় যৌগের কাঠিন্য ও তড়িৎ পরিবাহিতা সম্পর্কে লেখো।

Souvick

Home » আয়নীয় যৌগের কাঠিন্য ও তড়িৎ পরিবাহিতা সম্পর্কে লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্মের পরিচয় দাও। আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতার পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্মের পরিচয় দাও। আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতার পরিচয় দাও।

আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্মের পরিচয় দাও।

আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্ম – আয়নীয় যৌগে বিপরীত আধানযুক্ত আয়নসমূহ স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। ফলে আয়নীয় যৌগগুলি কঠিন প্রকৃতির হয়। বাইরে থেকে বল প্রয়োগ করে আঘাত করলে কেলাসস্থিত সমধর্মী আয়নগুলি কাছাকাছি চলে আসে। ফলে তাদের মধ্যে বিকর্ষণ হওয়ার জন্য কেলাস ভেঙে যায়।

আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতার পরিচয় দাও।

আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতা (Electrical conductivity) – আয়নীয় যৌগ অসংখ্য আয়নসমূহের সমাবেশে গঠিত হলেও কঠিন অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নগুলি ত্রিমাত্রিকভাবে সুনির্দিষ্ট স্থানে থেকে তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় যৌগের কেলাস ভেঙে গিয়ে বিপরীত আয়নগুলি তাড়িতিক আকর্ষণ বল থেকে মুক্ত হয়। ফলে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগগুলি তড়িৎ পরিবহণ করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগগুলির কাঠিন্য ধর্মের পরিচয় দাও। আয়নীয় যৌগগুলির তড়িৎ পরিবাহিতার পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর