এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িদ্বিশ্লেষ্যের ক্ষেত্রে ওহমের সূত্র এবং এর গাণিতিক রূপ লেখো। তড়িদ্বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িদ্বিশ্লেষ্যের ক্ষেত্রে ওহমের সূত্র এবং এর গাণিতিক রূপ লেখো।
দ্রবণের উষ্ণতা, দ্রবণের গাঢ়ত্ব, দুই তড়িৎদ্বার ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো তড়িদ্বিশ্লেষ্য পরিবাহীর মধ্য দিয়ে আয়নগুলির প্রবাহ অর্থাৎ তড়িৎপ্রবাহ তড়িদ্বিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবপ্রভেদের সমানুপাতিক হয়।
গাণিতিক রূপ – মনে করি, দ্রবণের উষ্ণতা, দ্রবণের গাঢ়ত্ব, দুই তড়িৎদ্বার ইত্যাদি অপরিবর্তিত অবস্থায় কোনো তড়িদ্বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা I, তড়িদ্বিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবপার্থক্য V এবং ওই উভয় তড়িৎদ্বারের মধ্যেকার রোধ R। সুতরাং, ওহমের সূত্রানুসারে, V ∝ I বা, V = IR।
তড়িদ্বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র বর্ণনা করো।
তড়িদ্বিশ্লেষ্যের পরিবাহিতা – তড়িদ্বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্রানুসারে—
V = I × R
বা, \(\frac1R=\frac IV\) দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবপ্রভেদ (V) নির্দিষ্ট থাকলে 1/R ∝ I হবে।
একটি নির্দিষ্ট বিভবপ্রভেদে R বাড়লে অর্থাৎ \(\frac1R\) কমলে তড়িদ্বিশ্লেষ্যের তড়িৎপ্রবাহ অর্থাৎ সেটির পরিবাহিতা কমে এবং R কমলে অর্থাৎ \(\frac1R\) বাড়লে সেটির পরিবাহিতা বাড়ে। অতএব, \(\frac1R\) -এর মান দ্বারা তড়িদ্বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতার পরিমাপ করা সম্ভব। এজন্য \(\frac1R\) দ্বারা তড়িদ্বিশ্লেষ্যের তড়িৎপরিবাহিতার পরিমাপ করা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িদ্বিশ্লেষ্যের ক্ষেত্রে ওহমের সূত্র এবং এর গাণিতিক রূপ লেখো। তড়িদ্বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment