তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীতে ওহমের সূত্র ও এর গাণিতিক রূপ লেখো।

Souvick

Home » তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীতে ওহমের সূত্র ও এর গাণিতিক রূপ লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িদ্‌বিশ্লেষ্যের ক্ষেত্রে ওহমের সূত্র এবং এর গাণিতিক রূপ লেখো। তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িদ্‌বিশ্লেষ্যের ক্ষেত্রে ওহমের সূত্র এবং এর গাণিতিক রূপ লেখো। তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র বর্ণনা করো।

তড়িদ্‌বিশ্লেষ্যের ক্ষেত্রে ওহমের সূত্র এবং এর গাণিতিক রূপ লেখো।

দ্রবণের উষ্ণতা, দ্রবণের গাঢ়ত্ব, দুই তড়িৎদ্বার ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীর মধ্য দিয়ে আয়নগুলির প্রবাহ অর্থাৎ তড়িৎপ্রবাহ তড়িদ্‌বিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবপ্রভেদের সমানুপাতিক হয়।

গাণিতিক রূপ – মনে করি, দ্রবণের উষ্ণতা, দ্রবণের গাঢ়ত্ব, দুই তড়িৎদ্বার ইত্যাদি অপরিবর্তিত অবস্থায় কোনো তড়িদ্‌বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা I, তড়িদ্‌বিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবপার্থক্য V এবং ওই উভয় তড়িৎদ্বারের মধ্যেকার রোধ R। সুতরাং, ওহমের সূত্রানুসারে, V ∝ I বা, V = IR।

তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র বর্ণনা করো।

তড়িদ্‌বিশ্লেষ্যের পরিবাহিতা – তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্রানুসারে—

V = I × R

বা, \(\frac1R=\frac IV\) দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবপ্রভেদ (V) নির্দিষ্ট থাকলে 1/R ∝ I হবে।

একটি নির্দিষ্ট বিভবপ্রভেদে R বাড়লে অর্থাৎ \(\frac1R\) কমলে তড়িদ্‌বিশ্লেষ্যের তড়িৎপ্রবাহ অর্থাৎ সেটির পরিবাহিতা কমে এবং R কমলে অর্থাৎ \(\frac1R\) বাড়লে সেটির পরিবাহিতা বাড়ে। অতএব, \(\frac1R\) -এর মান দ্বারা তড়িদ্‌বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতার পরিমাপ করা সম্ভব। এজন্য \(\frac1R\) দ্বারা তড়িদ্‌বিশ্লেষ্যের তড়িৎপরিবাহিতার পরিমাপ করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িদ্‌বিশ্লেষ্যের ক্ষেত্রে ওহমের সূত্র এবং এর গাণিতিক রূপ লেখো। তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ