এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈব যৌগ কাকে বলে? কার্বনের সব যৌগই কি জৈব যৌগ?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জৈব যৌগ কাকে বলে?
জৈব যৌগ – কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড লবণগুলি ছাড়া কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা প্রভৃতি বৈশিষ্ট্য দেখা যায়, তাদেরকে জৈব যৌগ বলে।
কার্বনের সব যৌগই কি জৈব যৌগ?
কার্বনের সব যৌগই জৈব যৌগ নয় – কার্বনের সব যৌগই জৈব যৌগ নয়। যেমন – কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড প্রভৃতি যৌগগুলিতে কার্বন থাকলেও এইগুলিকে জৈব যৌগ বলা যায় না। কারণ, এই সমস্ত যৌগগুলিতে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলি দেখা যায় না। এই যৌগগুলি অজৈব যৌগ।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈব যৌগ কাকে বলে? কার্বনের সব যৌগই কি জৈব যৌগ?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment