এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “রেক্টিফায়েড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিট কী? রেক্টিফায়েড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিটের মধ্যে পার্থক্য কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

রেক্টিফায়েড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিট কী?
রেক্টিফায়েড স্পিরিট –
95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেক্টিফায়েড স্পিরিট বলে।
রেক্টিফায়েড স্পিরিটের ব্যবহার –
- জীবাণুনাশক হিসেবে চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয়।
- সুগন্ধি দ্রব্য, মদ জাতীয় উত্তেজক পানীয় প্রভৃতিতে ব্যবহৃত হয়।
ডিনেচার্ড স্পিরিট –
রেক্টিফায়েড স্পিরিটের সঙ্গে মিথানল, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি পদার্থ মিশিয়ে যে বিষাক্ত মিশ্রণ পাওয়া যায় সেটি হল ডিনেচার্ড স্পিরিট।
রেক্টিফায়েড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিটের মধ্যে পার্থক্য কী?
রেক্টিফায়েড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিটের মধ্যে পার্থক্য –
| রেক্টিফায়েড স্পিরিট | ডিনেচার্ড স্পিরিট |
| 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেক্টিফায়েড স্পিরিট বলে। | রেক্টিফায়েড স্পিরিটের সঙ্গে মিথানল, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি পদার্থ মিশিয়ে যে বিষাক্ত মিশ্রণ পাওয়া যায় সেটি হল ডিনেচার্ড স্পিরিট। |
| মিষ্টি গন্ধযুক্ত তরল এবং এটি বিষাক্ত নয় তাই বিভিন্ন পানীয় প্রস্তুত করতে ব্যবহৃত হয়। | দুর্গন্ধযুক্ত বিষাক্ত তরল, তাই পানের অযোগ্য। |
| জলে দ্রবীভূত হয়ে স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে। | জলে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ উৎপন্ন করে। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “রেক্টিফায়েড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিট কী? রেক্টিফায়েড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিটের মধ্যে পার্থক্য কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment