এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”শব্দদূষণের উৎসগুলি কী কী? মানুষের ওপর শব্দদূষণের প্রভাব আলোচনা করো।”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

শব্দদূষণের উৎসগুলি কী কী? মানুষের ওপর শব্দদূষণের প্রভাব আলোচনা করো।
শব্দদূষণের প্রধান উৎস
- কলকারখানা – যন্ত্র তৈরির কারখানা, ছাপাখানা।
- কৃষিকাজ – কৃষিক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রাদি, যেমন – ট্র্যাক্টর, হারভেস্টর, টিউবওয়েল।
- প্রতিরক্ষা ব্যবস্থা – প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রাদি, যথা – ট্যাংক, রকেট লঞ্চার, কামান, গুলি ছোঁড়া অনুশীলন, বিস্ফোরণ।
- বিনোদনমূলক যন্ত্র – বিনোদনমূলক যন্ত্রাদি, যথা – রেডিয়ো, রেকর্ড প্লেয়ার, টেলিভিশন, লাউড স্পিকার।
- যানবাহন – যাত্রী পরিবহণকারী ব্যবস্থা (স্কুটার, মোটর সাইকেল, এয়ারবাস, ট্রাক, ট্রেন, জেট প্লেন, বাস)।
- নির্মাণকাজ – বুলডোজার, স্টোন ক্রাশার, নির্মাণকার্য।
- অনুষ্ঠান – উৎসব ও বিবাহ অনুষ্ঠানে ব্যবহৃত বাজি।
মানুষের ওপর শব্দদূষণের প্রভাব
- কান – তীব্র শব্দ দীর্ঘ সময় ধরে শোনার ফলে কানের অভ্যন্তরীণ শ্রবণকোশের স্থায়ী ক্ষতি ঘটার সম্ভাবনা থাকে, এর ফলে বধিরতা দেখা দিতে পারে। দিনের পর দিন ধরে রেডিয়ো, টেলিভিশন ও মাইকের শব্দ, হেডফোনে শোনা গান, কলকারখানার শব্দ ইত্যাদি উচ্চমাত্রায় কানে প্রবেশ করলে আংশিক বধিরতার সৃষ্টি হয়। এইসব ক্ষেত্রে আস্তে কথা বললে ব্যক্তি শুনতে পারে না, জোরে কথা বললে তবেই শুনতে পারে। একবার শ্রবণকোশের ক্ষতি হয়ে গেলে তা ঠিক করা কঠিন হয়ে দাঁড়ায়। বিভিন্ন বয়সি মানুষ বিশেষত কলকারখানার শ্রমিক, সবার ক্ষেত্রেই এই বিপদ ঘটতে পারে।
- হৃৎপিণ্ড – উচ্চমাত্রার শব্দের কারণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ দেখা দেয়। যেসব মানুষের উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যা আছে তারা হঠাৎ বিভিন্ন শব্দবাজি, মাইকের তীব্র শব্দ ইত্যাদির সংস্পর্শে এলে বিপদের সম্ভাবনা সৃষ্টি হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এ ছাড়া অতিরিক্ত শব্দে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, সিস্টোলিক রক্তচাপও বৃদ্ধি পায়।
- শ্বাসকার্য – উচ্চ প্রাবল্যের শব্দে মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার পরিবর্তিত হয়, কোনো কোনো সময় শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়াটি দ্রুততর হয়।
- মস্তিষ্ক – উচ্চমাত্রার শব্দে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়, মনোসংযোগ ব্যাহত হয়। মস্তিষ্কের কার্যাবলি প্রভাবিত হয়।

আরও পড়ুন – শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষণের কারণ ও প্রতিকার
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”শব্দদূষণের উৎসগুলি কী কী? মানুষের ওপর শব্দদূষণের প্রভাব আলোচনা করো।”—নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment