মৃত্তিকাদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি লেখো।

Souvick

Home » মৃত্তিকাদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”মৃত্তিকাদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি লেখো”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মৃত্তিকাদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি লেখো।

মৃত্তিকাদূষণের প্রধান নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ

মাটি বা মৃত্তিকা দূষণ রোধ করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি গ্রহণ করা যেতে পারে –

  • শিল্পজাত বর্জ্য পরিশোধন – শিল্পজাত বর্জ্যবস্তু সরাসরি মাটিতে না ফেলে, যথাযথ পরিশোধন করার পর মাটিতে ফেলা উচিত।
  • জৈবসারের ব্যবহার বৃদ্ধি – সীমিত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা উচিত। এর পরিবর্তে চাষিদের জৈবসার ও জৈব কীটনাশক ব্যবহারে উৎসাহিত করা উচিত।
  • বৃক্ষরোপণ (Phytoremediation) – বেশি করে গাছপালা লাগানো উচিত। বিভিন্ন ধরনের মাটি, বিশেষ করে দূষিত মাটিতে এমন কিছু গাছপালা লাগানো উচিত, যাতে ওই গাছপালাগুলি দূষিত মাটি থেকে ভারী ধাতুগুলিকে নিজ দেহে শুষে নিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারে।
  • কম্পোস্টিং – মলসহ কঠিন জৈব বর্জ্যবস্তুকে কম্পোস্ট সারে রূপান্তরিত করে কৃষিকাজে ব্যবহার করা উচিত।
  • পুনর্ব্যবহার বা রিসাইক্লিং (Recycling) – কাচ ও ধাতুর পাত্র, কাগজ, কাপড়, প্লাস্টিক ইত্যাদি পদার্থকে পুনঃচক্রে (Recycle) পুনরায় ব্যবহার করা উচিত। এর ফলে পরিবেশে কঠিন বর্জ্যের পরিমাণ ক্রমশ কমতে থাকবে।
  • সঠিক স্থানে বর্জ্য নিষ্কাশন – নিম্নভূমি অঞ্চলের পতিত জমিতে দাহ্য নয় এমন কয়েকটি কঠিন বর্জ্যবস্তুকে প্রয়োজনমতো ফেলা উচিত। এই কঠিন বর্জ্যবস্তুগুলি হল – ছাই, টিন ও কাচের টুকরো।

আরও পড়ুন – মৃত্তিকাদূষণের কুফলগুলি আলোচনা করো।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”মৃত্তিকাদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি লেখো।”—নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আগেই উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ