যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো

Souvick

Home » যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো।”—নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো।

যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো?

রাস্তাঘাটে চলাচল করা যানবাহনের এয়ার হর্ন, ইলেকট্রিক হর্ন, ট্রেনের হুইসল ইত্যাদি ব্যাপকভাবে শব্দদূষণ ঘটায়। এগুলির ক্ষেত্রে শব্দের তীক্ষ্ণতা সাধারণত 90-100 ডেসিবলের মধ্যে থাকে। (উল্লেখ্য, ডেসিবল হল শব্দের তীব্রতা পরিমাপক একক)।

শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি (Control Measures of Noise Pollution)

পরিবেশ ও মানবস্বাস্থ্যের সুরক্ষার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। শব্দদূষণের প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি নিচে আলোচনা করা হলো –

  • দূরত্ব বজায় রাখা – বসতি অঞ্চল থেকে বিমানবন্দর এবং কলকারখানা দূরে স্থাপিত হওয়াই বাঞ্ছনীয়।
  • বৃক্ষরোপণ (Green Belt) – রাস্তার ধার বরাবর ঘনভাবে গাছ লাগানো, রেললাইনের ধার বরাবর সারিবদ্ধভাবে গাছ লাগানো এবং কলকারখানার আশপাশে সুবিধামতো গাছ লাগানো হলে শব্দদূষণকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। কারণ গাছপালা শব্দশোষক হিসেবে কাজ করে।
  • লাউড স্পিকার নিয়ন্ত্রণ – যত্রতত্র এবং যেকোনো সময় লাউড স্পিকার বাজানোর নির্দিষ্ট সময়কাল এবং নিয়মাবলি নির্ধারণ করে দেওয়া উচিত।
  • সচেতনতা বৃদ্ধি – বাড়িতে ব্যবহৃত টেলিভিশন, রেডিয়ো কিংবা মিউজিক সিস্টেম আস্তে আস্তে বাজানো প্রয়োজন।
  • শব্দের নির্গমন হ্রাস – বিভিন্ন ধরনের শব্দ উৎস (যেমন- জেনারেটর, কারখানার মেশিন) থেকে শব্দের নির্গমন যাতে মৃদু গতিসম্পন্ন হয়, সেদিকে নজর দেওয়া বাঞ্ছনীয়।

আরও পড়ুন – শব্দদূষণের উৎস ও মানুষের ওপর এর প্রভাব


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”যানবাহনজনিত শব্দদূষণ বলতে কী বোঝো? শব্দদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি উল্লেখ করো।”—নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ