এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো—”জৈব ভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও। জৈব অভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও।”
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জৈব ভঙ্গুর দূষক কাকে বলে? (Biodegradable Pollutants)
যেসব দূষণ সৃষ্টিকারী পদার্থগুলি জীবদেহ থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন অণুজীব দ্বারা বিয়োজিত হয় এবং বাস্তুতন্ত্রে সঞ্চিত থাকে না, তাদের জৈব ভঙ্গুর দূষক বলে।
উদাহরণ –
- উদ্ভিদ ও প্রাণীর রেচনজাত বর্জ্য পদার্থ
- শাকসবজির খোসা ইত্যাদি।
জৈব অভঙ্গুর দূষক কাকে বলে? (Non-Biodegradable Pollutants)
যেসব দূষণ সৃষ্টিকারী পদার্থগুলি জীবদেহের বাইরে থেকে উৎপন্ন হয় এবং সেগুলি অণুজীব দ্বারা বিয়োজিত হয় না ফলে বাস্তুতন্ত্রে সঞ্চিত থাকে, তাদের জৈব অভঙ্গুর দূষক বলে।
উদাহরণ –
- রাসায়নিক কীটনাশক ইত্যাদি।
- প্লাস্টিকজাত পদার্থ
জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর দূষকের মধ্যে পার্থক্য
| পার্থক্যের বিষয় | জৈব ভঙ্গুর দূষক (Biodegradable Pollutants) | জৈব অভঙ্গুর দূষক (Non-Biodegradable Pollutants) |
| সংজ্ঞা ও বিয়োজন | যেসব দূষক ব্যাকটেরিয়া বা ছত্রাক (অণুজীব) দ্বারা সহজেই বিয়োজিত হয়। | যেসব দূষক অণুজীব দ্বারা বিয়োজিত হতে পারে না। |
| উৎস | এগুলি প্রধানত জীবদেহ বা প্রাকৃতিক উৎস থেকে উৎপন্ন হয়। | এগুলি প্রধানত কৃত্রিম বা মানুষের তৈরি রাসায়নিক পদার্থ। |
| পরিবেশে স্থায়িত্ব | পরিবেশে এরা দীর্ঘকাল সঞ্চিত থাকে না, খুব সহজেই মাটিতে মিশে যায়। | পরিবেশে এরা বছরের পর বছর বা অনন্তকাল ধরে অবিকৃত অবস্থায় থেকে যায়। |
| ক্ষতিকর প্রভাব | পরিবেশের জন্য এরা তুলনামূলকভাবে কম ক্ষতিকর। তবে অতিরিক্ত জমলে দুর্গন্ধ বা রোগের সৃষ্টি করতে পারে। | পরিবেশের জন্য এরা অত্যন্ত ক্ষতিকর এবং এদের কারণে খাদ্যশৃঙ্খলে ‘জৈব বিবর্ধন’ (Biomagnification) ঘটতে পারে। |
| প্রতিকার | এগুলিকে সহজেই রিসাইকেল (Recycle) বা সার হিসেবে ব্যবহার করা যায়। | এগুলিকে সহজে নষ্ট বা রিসাইকেল করা যায় না। |
| উদাহরণ | শাকসবজির খোসা, কাগজ, কাঠ, প্রাণী ও উদ্ভিদের বর্জ্য ইত্যাদি। | প্লাস্টিক, ডিডিটি (DDT), পারদ (Mercury), কাঁচ ইত্যাদি। |
আরও পড়ুন – অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি এবং নিয়ন্ত্রণ করার দুটি উপায় লেখো।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জৈব ভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও। জৈব অভঙ্গুর দূষক কাকে বলে? উদাহরণ দাও।”—নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন